স্বাস্থ্য
৭৮ হাসপাতাল করা যাবে

৭০০ টাকায় করোনা টেস্ট

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত করার জন্য দেশের ৭৮টি হাসপাতাল, ল্যাবরেটরি ও গবেষণাগারকে অ্যান্টিজেন পরীক্ষার অনুমতি দেয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো পরীক্ষার ফি বাবদ ৭০০ টাকা করে নিতে পারবে বলে জানিয়ে দেয়া হয়েছে।

তবে বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করতে হলে অতিরিক্ত ৫০০ টাকা করে দিতে হবে। তবে এক বাড়িতে একাধিক ব্যক্তির নমুনা সংগ্রহ করলে অতিরিক্ত চার্জ ৫০০ টাকার বেশি নেয়া যাবে না।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. ফরিদ উদ্দিন মিঞা অনুমোদন পাওয়া হাসপাতালগুলোকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।
ডা. ফরিদ মিয়া বলেন, এসব প্রতিষ্ঠান অ্যান্টিজেন টেস্টের অনুমতি চেয়ে আবেদন করেছিল। আমরা যেসব শর্ত দিয়েছিলাম, তারা সেগুলো পূরণ করেছে। এ কারণে আমরা অনুমোদন দিয়েছি।

অ্যান্টিজেন টেস্টে নাক কিংবা মুখবিহ্বরের শ্লেষ্মা ব্যবহার করা হয়, আরএনএ বিশ্লেষণের পরিবর্তে এখানে ভাইরাসের প্রোটিন শনাক্ত করা হয়। আবার রক্ত পরীক্ষা করেও অ্যান্টিজেনের উপস্থিতি শনাক্ত করা যায়।

গতবছর দেশে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ার পর শুধু আরটি-পিসিআর পরীক্ষাই চলত। গতবছরের ৫ ডিসেম্বর অ্যান্টিজেন পরীক্ষা চালু করে সরকার। সরকার পরীক্ষাটি বিনামূল্যে করে দিচ্ছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা