স্বাস্থ্য

নারায়ণগঞ্জে করোনা বেডে কুকুর

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের কোভিড ডেডিকেটেড খানপুর ৩০০ শয্যা হাসপাতালের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায় হাসপাতালের বেডে একটি কুকুর বসে আছে। রোববার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।

করোনা ডেডিকেটেড হাসপাতালের ভেতরে কীভাবে কুকুর প্রবেশ করতে পারে, করোনা ডেডিকেটেড হাসপাতালের এমন সিকিউরিটি ব্যবস্থা কেন, এমন সব প্রশ্নের পাশাপাশি ব্যাঙ্গ বিদ্রুপে মেতে উঠেছে নেটজনতা।

এ বিষয়ে ৩০০ শয্যা হাসপাতালের পরিচালক আবুল বাশার জানান, করোনা হাসপাতালের ভেতর এমনটা হওয়ার কথা না। আমি আপনার কাছে এটা প্রথম শুনলাম। অন্য কোনো বিষয় থাকতে পারে। তবে তারপরও আমরা এ বিষয়ে খোঁজখবর নেয়ার পাশাপাশি যথাযথ পদক্ষেপ প্রহণ করব। সবাইকে সতর্ক হতে বলব।

ছবিটি আপনার হোয়াটস অ্যাপে পাঠাই এ কথা বললে তিনি বলেন, না দরকার নেই। এর আগে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে এই হাসপাতালের করোনা ইউনিটে কুকুরের অবস্থান নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছিল। পরে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন সেই সময়কার হাসপাতাল সুপার গৌতম রায়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা