স্বাস্থ্য

নিরক্ষরদের জন্য সিএমপি’র টিকা নিবন্ধন বুথ

চট্টগ্রাম ব্যুরো :

নিরক্ষর মানুষের করোনার টিকা নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন বুথ চালু করেছে। সামাজিক সংগঠন যাত্রী ছাউনির সহযোগিতায় এই প্রথম একটি বুথ চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুর ১টায় নগরীর কোতোয়ালী থানা মোড়ে এ বুথ উদ্বোধন করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

সিএমপি কমিশনার বলেন, আমাদের আশেপাশে অনেক শ্রমজীবী মানুষ সুরক্ষা অ্যাপ ব্যবহার বা রেজিস্ট্রেশন করতে পারেন না। তাই তারা যাতে ভ্যাকসিন থেকে বঞ্চিত না হন, মূলত সে লক্ষ্যে এই কার্যক্রম। এই বুথে এসে যে কেউ খুব সহজে কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারবেন।

কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন বুথ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) আবদুল ওয়ারিশ, উপ-পুলিশ কমিশনার এস.এম. মোস্তাইন হোসেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা