স্বাস্থ্য

চট্টগ্রামে একদিনে ১৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭০৯

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রামে একদিনে ১৪ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে ৭০৯ জন। শনাক্তের হার ৩৪ দশমকি ০৫ শতাংশ। শনাক্তদের ৪১৬ জন চট্টগ্রাম মহানগরের ও ২৯৩ জন উপজেলার বাসিন্দা।

আজ রোববার (১১ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের ১২টি ল্যাবে ২ হাজার ৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্য থেকে ৭০৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে চট্টগ্রামে ৬৫ হাজার ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে ৫০ হাজার ১৩৪ জন নগরের ও ১৪ হাজার ৮৭৪ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এছাড়া গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় ১৪ জনের মৃত্যু ঘটেছে। আর এটিই এখন পর্যন্ত চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এদের মধ্যে ৭ জন নগরের ও ৭ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। এ নিয়ে করোনায় চট্টগ্রামে মোট ৭৭১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪৯৭ জন নগরের ও ২৭৪ জন উপজেলার বাসিন্দা।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নির্বাচনে হেরে ব্রাজিল ছেড়ে আমেরিকায় বলসোনারো

ব্রাজিলের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত ডানপন্থি প্রার্থী ফ্লাভিও ব...

৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে এখন পর্যন্ত গণনা করা ভোটের হিসাবে এগিয়ে রয়েছে...

নওগাঁয় পুলিশের অভিযানে চোরাই অটোরিকশা উদ্ধার

নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানা পুলিশের অ...

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের পেসার হারিস রউফকে ম্যাচ ফির ২০ শতাং...

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে নারী গ্রেফতার

নওগাঁর মান্দায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পলি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা