স্বাস্থ্য

চট্টগ্রামে লকডাউনেও বাড়ছে শনাক্ত, মৃত্যু আরও ৬

চট্টগ্রাম ব্যূরো :
চট্টগ্রামে কঠোর লকডাউনের চতুর্থ দিনেও বেড়েছে করোনায় আক্রান্ত শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৯ জনের নমুনা পরীক্ষা করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৬৯ জন। যার হার ৩৩.৮৮ শতাংশ। এই সময়ে করোনায় মৃত্যু হয়েছে আরও ৬ জনের।

এর আগে শনিবার শনাক্তের হার ছিল ২৫ শতাংশ। ওইদিন মারা গেছেন একজন। শুক্রবার মারা গেছে ৪ জন। শনাক্তের হার ছিল ৩৩.১৭। কঠোর লকডাউন শুরুর দিন বৃহ¯পতিবার (১ জুলাই) চট্টগ্রামে করোনা শনাক্তের হার ছিল ২৬.৭৭। ওনদিন মৃত্যুও হয়েছিল পাঁচ জনের।

রবিবার (৪ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের ৬টি ও কক্সবাজারে একটি ল্যাবে ১ হাজার ৮৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরের ২২৩ জন এবং বিভিন্ন উপজেলার ১৪৬ জন রয়েছেন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩২৮ জনের নমুনা পরীক্ষা করে ৬৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৬০ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে।

শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১২৪ জনের নমুনা পরীক্ষা করে ৯ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৪ জনের নমুনা পরীক্ষায় ১৮ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৬ জনের নমুনা পরীক্ষায় ০৬ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ল্যাবে ৪০ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জন, ইপিক হেলথ কেয়ারে ৩৬ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া যায়।

একই সময়ে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে কোনো নমুনা পরীক্ষা করা হয় নি। এছাড়া চট্টগ্রামে এন্টিজেন টেস্টে ৩৭৩ জনের নমুনা পরীক্ষায় ১০০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। সবমিলিয়ে চট্টগ্রামে এ পর্যন্ত ৬০ হাজার ৩৬৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। আর মারা গেছেন ৭১৭ জন।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা