স্বাস্থ্য

মৌখিকেই নিয়োগ ৪০৯ চিকিৎসকের

নিজস্ব প্রতিবেদক: ৪৪তম বিশেষ বিসিএসে ৪০৯ জন জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থেসিওলজি) নিয়োগ দিতে যাচ্ছে সরকার। শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে তাদের নিয়োগ দেয়া হচ্ছে। এ লক্ষ্যে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট রুলস, ১৯৮১’ সংশোধন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সংশোধিত বিধিমালা গেজেট আকারে গত ২৮ জুন প্রকাশ করা হয়েছে।

সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শক্রমে এ সংশোধন এনেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এককালীন নিয়োগের জন্য এ সংশোধন আনা হয়েছে। নিয়োগের পর এই সংশোধন বিলুপ্ত হয়ে যাবে। এতে ‘জরুরি পরিস্থিতি মোকাবিলায় জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থেসিওলজি) নিয়োগ’ শিরোনামে ১৬ নম্বর বিধি যুক্ত করা হয়েছে।

বিধিতে বলা হয়, সরকার কোভিড-১৯ মহামারির কারণে জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য কমিশন কর্তৃক নির্ধারিত মৌখিক পরীক্ষার ভিত্তিতে সিভিল সার্ভিসের স্বাস্থ্য ক্যাডারে ৪০৯ জন জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থেসিওলজি) পদে নিয়োগ দেওয়া হবে।

জুনিয়র কনসালট্যান্টদের (অ্যানেস্থেসিওলজি) বয়স ৫০ বছরের বেশি হওয়া যাবে না। তাদের এমবিবিএস কিংবা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের স্বীকৃতিপ্রাপ্ত সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। বিএমডিসির নিবন্ধন থাকতে হবে। এছাড়া, সহকারী সার্জন হিসাবে পাঁচ বছরের অভিজ্ঞতা এবং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট-গ্রাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমাসহ বিএমডিসি স্বীকৃত অন্যান্য সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা