স্বাস্থ্য

রক্ত পরীক্ষায় টিকার কার্যকারিতা

স্বাস্থ্য ডেস্ক : মানবদেহে করোনাভাইরাসের টিকা কতটা কার্যকর হবে, তা জানা যাবে রক্ত পরীক্ষার মাধ্যমে দাবি করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

টিকার কার্যকারিতা যাচাইয়ের এই পদ্ধতি উদ্ভাবনের বিষয়টি প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গবেষকরা জানিয়েছেন, কার শরীরে টিকা কতটা কার্যকর হবে, তা ক্লিনিক্যাল ট্রায়ালের চেয়ে রক্ত পরীক্ষার মাধ্যমে দ্রুত জানা সম্ভব হবে।

অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত কোভিড টিকা ভ্যাক্সজেভরিয়া নেওয়ার পর পরীক্ষামূলক পর্যায়ে অংশগ্রহণকারীদের রক্তে ভাইরাস-প্রতিরোধক অ্যান্টিবডির ঘনত্বের সীমা নিয়ে এই পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

অংশগ্রহণকারীদের মধ্যে যারা পরে উপসর্গসহ করোনা আক্রান্ত হয়েছেন এবং যারা হননি, তাদের রক্ত পরীক্ষা করে গবেষকরা একটি মডেল তৈরি করেছেন।

গবেষকদের বিশ্বাস, অন্য টিকাগুলো কতোটা শক্তিশালী হবে, সেটাও রক্ত পরীক্ষার মাধ্যমে এই মডেলের ওপর ভিত্তি করে বলা সম্ভব হবে।

এছাড়া যেখানে বিস্তৃত পরিসরে টিকার পরীক্ষামূলক ধাপগুলো সম্পন্ন করা সম্ভব নয়, সেখানে এই গবেষণা কাজে দেবে বলে জানিয়েছেন গবেষকরা।

অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের পরিচালক অ্যান্ড্রু পোলার্ড বলেন, সারা বিশ্বে টিকার সরবরাহ বাড়ানো জরুরি। কিন্তু নতুন টিকার অনুমোদন পাওয়ার জন্য অনেক মাস পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়। আমরা আশা করি, নিয়ন্ত্রক সংস্থা এবং উদ্ভাবকদের তুলামূলক তথ্যউপাত্তের ব্যবহার এই প্রক্রিয়াকে তরান্বিত করবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা