স্বাস্থ্য

নাটোরে মৃত্যু ৪,সনাক্ত ৭৮ 

নিজস্ব প্রতিনিধি, নাটোর :গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে নাটোরের ৪ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া একই সময়ে ১৮৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৭৮ জন করোনা সনাক্ত হয়েছে।

শুক্রবার (২ জুলাই) দুপুরে জেলা ডেপুটি সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন বলেন, করোনা আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন ও নাটোর সদর হাসপাতালে ১ জন এবং উপসর্গ নিয়ে ১ জনসহ মোট ৪ জন মারা গেছেন। সনাক্তের হার ৪২.১৬%। জেলায় মোট মৃত্যু ৫৭ জন। মোট সনাক্ত ৪০৮৩ জন ও সুস্থ হয়েছেন ১৮০৮ জন। সদর হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৯১ জন।

সিভিল সার্জন কাজী মিজানুর রহমান জানান, বর্তমানে জেলার সর্বত্রই করোনা রোগী বাড়ছে। কয়েক দিন আগেও অনেকে ভাবতেন, এই রোগ গ্রামে ঢুকবে না, গরিব মানুষ সংক্রমিত হবেন না। এখন তাঁদের ধারণা মিথ্যা প্রমাণিত হয়েছে। তাই সবাইকে সচেতন হতে হবে। করোনা থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে।

জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, নাটোর সদর হাসপাতালে করোনা রোগিদের চাপ কমিয়ে আনার জন্য সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শন করেছি। শুক্রবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে জরুরী সভা আহবান করেছি। সভায় পরিস্থিতি কিভাবে উন্নতি করা যায়, সে বিষয়ে আলোচনার পাশাপাশি সিদ্ধান্ত গৃহিত হবে।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা