স্বাস্থ্য

টিকার সরবরাহ নিয়ে কোনো সংশয় নেই: স্বাস্থ্যের ডিজি

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনার টিকার সরবরাহ নিয়ে কোনো সংশয় নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম। দেশে ইতোমধ্যে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত টিকার দুটি চালান এসেছে। টিকা প্রদান কার্যক্রমও চলছে।

সোমবার বিকাল ৩টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরে রেড ক্রিসেন্টের কিট হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

টিকা সময়মতো পাওয়া যাবে কি না এটা নিয়ে অনেকের মনে সংশয় আছে। এ ব্যাপারে স্বাস্থ্যের ডিজি বলেন, সময়মতো সব টিকা আসবে। টিকা পাওয়া নিয়ে কোনো সংশয় নেই।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বেসরকারি খাতকে কোনো টিকা দেবে না সরকার। তারা আমদানি করে টিকা দিতে পারবে, তবে সেক্ষেত্রে মূল্য সরকার নির্ধারণ করে দেবে।

খুরশীদ আলম বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে নিবন্ধিত শিক্ষকদের ডাটা চাওয়া হয়েছে, যত দ্রুত সম্ভব তাদের টিকা দেয়া হবে।

গত ২৭ জানুয়ারি একজন নার্সকে টিকাদানের মধ্য দিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের করোনার ভ্যাকসিনেশন কার্যক্রম উদ্বোধন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী তাদের পর্যবেক্ষণ করার পর ৭ ফেব্রুয়ারি শুরু হয় সারাদেশে গণটিকাদান। বাংলাদেশে দেয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা। প্রত্যেককে এই টিকার দুটি ডোজ দিতে হবে। প্রথম টিকা গ্রহণের আট সপ্তাহ পর দেয়া হবে দ্বিতীয় ডোজ।

রবিবার পর্যন্ত প্রায় ৪৩ লাখ লোক টিকার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে টিকা নিয়েছেন ৩১ লাখের বেশি মানুষ।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা