স্বাস্থ্য

সিএমএইচকে স্বাধীনতা পুরস্কার দেয়ার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক : চিকিৎসা সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)কে চলতি বছরের স্বাধীনতা পুরস্কার দেয়ার সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

কমিটির বৈঠকে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় অসাধারণ সাহস ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সিএমএইচর চিকিৎসকদের প্রশংসা করা হয়।

বৃহস্পতিবার ( ২৫ ফেব্রুয়ারি) সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া। বৈঠকে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ্‌, মো. মোতাহার হোসেন, মো. নাসির উদ্দিন, মো. মহিবুর রহমান ও নাহিদ ইজাহার খান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে আলোচনা শেষে মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানকে (স্পারসো) একটি অত্যাধুনিক প্রতিষ্ঠানে পরিণত করতে সুপারিশ করা হয়েছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প-২০৪১ এর আলোকে স্পারসোতে প্রয়োজনীয় জনবল নিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তিগত বিকাশে পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।

এ ছাড়া ঢাকার সাভারে অবস্থিত পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের ৮ একর জমি দ্রুত স্পারসোকে হস্তান্তরের সুপারিশ করেছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা