স্বাস্থ্য

চীনের ল্যাব থেকে করোনা ছড়ায়নি : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাস চীনের ল্যাব থেকে ছড়িয়েছে এ তথ্য ভুল বলে প্রত্যাখান করেছে আন্তজার্তিক বিশেষজ্ঞের দল।

মঙ্গলবার ( ৯ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ বিষয় জানানো হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুসন্ধানী মিশনের প্রধান পিটার বেন এমবারেক বলেছেন, উহান শহরের একটি ল্যাব থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে এই সম্ভাবনা নেই বললেই চলে। তিনি বলেন, ভাইরাসের উৎস খুঁজে বের করতে আমাদের আরও কাজ করতে হবে।

একজন বিশেষজ্ঞ বলেন, দক্ষিণ পূর্ব এশিয়ায় এখন অনুসন্ধান চালানো হচ্ছে। অনুসন্ধানের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

২০১৯ সালের শেষের দিকে উহানে সর্বপ্রথম করোনা ভাইরাসের খোঁজ পাওয়া যায়। বিশ্বে এ পর্যন্ত ১০ কোটি ৬০ লাখের বেশি করোনার রোগী শনাক্ত করা হয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ লাখ মানুষ।

বিশেষজ্ঞদের ধারণা কোনো প্রাণীর শরীর থেকে ভাইরাসটি প্রথমে ছড়িয়েছে, মানুষের মাধ্যমে না। তবে এ বিষয়ে তারা এখনো নিশ্চিত না। সূত্র: বিবিসি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

সাব-জেলের ঘটনায় থালাপতি সরকারকে তুলোধুনো স্ট্যালিনের

তামিলনাড়ুর থেনি জেলার একটি উপ-কারাগারে ঘটেছে এক নজিরবিহীন ও রোমাঞ্চকর ঘটনা।...

ট্রফি উন্মোচনে মিরপুর টেস্টের মহারণ শুরুর অপেক্ষা

মিরপুর টেস্ট সিরিজের মূল হাইলাইটস:

স্কুল-কলেজে আসছে টানা ৩ দিনের ছুটি

সদ্যসমাপ্ত দূর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির পর এবা...

অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে নারাজ বাংলাদেশ : শান্ত

টেস্ট ক্রিকেটের ২২ গজে নামার আগে কাঁধে কোনো অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা