স্বাস্থ্য

তৃতীয় দিনে করোনার টিকা নিলেন লক্ষাধিক মানুষ

নিজস্ব প্রতিবেদক : গণটিকাদান কর্মসূচির তৃতীয় দিন মঙ্গলবার এক লাখেরও বেশির মানুষ টিকা নিয়েছেন। যা দ্বিতীয় দিনের দ্বিগুণের বেশি।

মঙ্গলবার রাজধানীসহ সারাদেশের ৪৬টি সরকারি হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য স্থাপনা কেন্দ্রে সর্বমোট এক লাখ এক হাজার ৮২ জন টিকা নেন। এদের মধ্যে পুরুষ ৭৪ হাজার ৫৮৬ জন এবং নারী ২৬ হাজার ৪৯৬ জন। টিকা নেয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৯৪ জনের শরীরে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে রবিবার (৭ ফেব্রুয়ারি) ৩১ হাজার ১৬০ জন এবং সোমবার (৮ ফেব্রুয়ারি) ৪৬ হাজার ৫০৯ জনসহ গত দুই দিনে মোট টিকা নিয়েছেন ৭৭ হাজার ৬৬৯ জন।

বিভাগীয় পরিসংখ্যান অনুসারে তৃতীয় দিনে সর্বমোট টিকা গ্রহীতাদের মধ্যে ঢাকায় ২৫ হাজার ২২০ জন, ময়মনসিংহে চার হাজার ৮৫৫ জন, চট্টগ্রামে ২৩ হাজার ৫৪৪ জন, রাজশাহীতে ১৩ হাজার ১১৪ জন, রংপুরে ১০ হাজার ২৩৭ জন, খুলনা বিভাগে ১১ হাজার ৩৭২ জন, বরিশালে চার হাজার ১৮১ জন এবং সিলেট বিভাগে আট হাজার ৫৫৯ জন রয়েছেন।

এদিকে টিকার ব্যাপার জনমনে অজানা ভীতি ক্রমেই দূর হচ্ছে। টিকা নেয়ার ব্যাপারে আগ্রহী হয়ে উঠছে সব শ্রেণিপেশার মানুষ।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

‘মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না’

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি ব্যক্তিগত জীবন, গ্রেপ্তার, চলমান আই...

বেশি ভাত খেলে কি ভুঁড়ি বড় হয়?

শরীরের প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ভাত বা যেকোনো খাবার থেকে অতিরিক্ত ক্যালর...

মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন সামরিক বাহিনী ইরানে নতুন করে বিমান হ...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা