স্বাস্থ্য

করোনায় আরো ২৫ প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৭ ও নারী ৮ জন। তারা সবাই হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৭৮১ জন।

রোববার (১০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ১৮১টি ল্যাবরেটরিতে ১২ হাজার ৯৭৯টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৯২০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ লাখ ৫৭ হাজার ৩১৯টি।

একই সময়ে করোনা ভাইরাসে সংক্রমিত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৭১ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ২২ হাজার ৪৫৩ জন।

এদিকে, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হন ৭৩৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৬ হাজার ৮০১ জন।

নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ২৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় সংক্রমন শনাক্তের হার ১৫ দশমিক ৫৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক শূন্য ৩৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম শনাক্তের খবর পাওয়া যায়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার। রোববার পর্যন্ত মোট মৃত্যু ৭ হাজার ৭৮১ জন। এদের মধ্যে পুরুষ ৫ হাজার ৯১২ (৭৬ দশমিক ৯৮ শতাংশ) ও নারী ১ হাজার ৮৬১ জন (২৪ দশমিক ০২ শতাংশ)।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ২৫ জনের মধ্যে ৪০-উর্ধ্ব ২ জন, ৫০-উর্ধ্ব ৬ জন এবং ৬০-উর্ধ্ব ১৭ জন। বিভাগ হিসেবে মৃত ২৫ জনের মধ্যে ঢাকায় ১৯ জন, চট্টগ্রামে ১ জন, সিলেট ১ জন এবং ময়মনসিংহে ১ জন।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা