স্বাস্থ্য

করোনা নিয়ে চীনের মিথ্যাচার, গবেষণায় তথ্য ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। এই উহানের প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে বরাবরই মিথ্যাচার করে আসছে চীন। সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সরকারি পরিসংখ্যানে উহানে করোনা রোগীর যে সংখ্যা দেখানো হয়েছে তা আসলে তিন গুণ বেশি। উহান শহরের গবেষকদের সাম্প্রতিক রিপোর্ট পিএলওএস নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ জার্নালে প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২০ সালের মার্চ থেকে মে মাসের মধ্যে সমগ্র চীনের ৬০ হাজারের বেশি স্বাস্থ্যবান লোকের রক্তের নমুনা বিশ্লেষণ করা হয়। তাতে দেখা যায়, এরমধ্যে উহানের ১ দশমিক ৬৮ শতাংশের সার্স-কোভি-২ এন্টিবডি পাওয়া গেছে।

চীনের দেওয়া হিসেব অনুযায়ী, উহানে মোট করোনা রোগী ৫০ হাজার ৩৪০ জন। কিন্তু গবেষকরা জানিয়েছেন, এই সংখ্যা ১ লাখ ৬৮ হাজার যা প্রকৃত সংখ্যার চেয়ে তিন গুণ বেশি। প্রতিবেদনে বলা হয়েছে, মোট রোগীর কমপক্ষে দুই তৃতীয়াংশ উপসর্গহীন ছিল। এদিকে চীনের সরকারি হিসেব অনুযায়ী দেশটিতে করোনা রোগীর সংখ্যা ৯৬ হাজার ৪৮৪ জন। মৃত্যু হয়েছে ৪ হাজার ৭৮৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর একে একে বিশ্বের ১৮৫ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। করোনার আবির্ভাব এবং করোনা নিয়ে তথ্য লুকিয়েছে বলে চীনের বিরুদ্ধে অভিযোগ করেছে বিভিন্ন দেশ। তবে চীন বরাবরই এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। রয়টার্স।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা