স্বাস্থ্য

জার্মানির সঙ্গে যৌথ ভ্যাকসিন তৈরি করতে চায় তুরস্ক

নিজস্ব প্রতিবেদক : জার্মানির সঙ্গে যৌথভাবে করোনার ভ্যাকসিন তৈরি করতে প্রস্তাব পাঠিয়েছে তুরস্ক। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেন, জার্মানির সঙ্গে তুরস্কের যৌথভাবে করোনার ভ্যাকসিন তৈরির বিষয়ে আলোচনা হয়েছে।

শুক্রবার (০১ জানুয়ারি ) ইস্তানবুলে এক অনুষ্ঠানে তিনি বলেন, যৌথ ভ্যাকসিন উৎপাদন নিয়ে জার্মানির সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। এরদোগান বলেন, সায়েন্টিফিক এন্ড টেকনোলজিক্যাল রিসার্চ কাউন্সিল অব তুর্কি (টিইউবিআইটিএকে) এ বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে।

গত সপ্তাহে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, তুরস্ক ও জার্মানী কোম্পানি বায়োএনটেকের সঙ্গে প্রাথমিক চুক্তি হয়েছে। তাতে ২০২১ সালের প্রথমেই ফাইজার-বায়োএনটেকের ৫ লাখ ৫০ হাজার টিকা পাঠানোর কথা রয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা