স্বাস্থ্য

ব্রেইন স্ট্রোকের লক্ষণ সমুহ জেনে রাখা ভাল

ডা. এমএন ইসলাম : দেশে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ইদানীং কম বয়সী মানুষও এ রোগে আক্রান্ত হচ্ছে। তাই সবার স্ট্রোকের লক্ষণগুলো জেনে নেওয়া ভালো। স্ট্রোকের প্রধান ও প্রথম লক্ষণ রোগীর মুখমণ্ডলে ধরা পড়ে। মুখের বাঁ পাশের মাংসপেশি ঝুলে পড়ে, যাতে রোগীর নিয়ন্ত্রণ থাকে না।

লক্ষণটি ভালো করে বুঝতে হলে রোগীকে হাসতে বলুন। স্ট্রোক করার আগে রোগী দুই হাতে অস্বাভাবিক দুর্বলতা অনুভব করেন। সঙ্গে সঙ্গে হাত মাথার ওপরে তুলে ধরতে বলুন। রোগী যদি তুলতে না পারেন বা তুলেই ছেড়ে দিচ্ছেন, তবে হাসপাতালে নেওয়ার দ্রত ব্যবস্থা নিন।

স্ট্রোকের আগে কথা জড়িয়ে যাওয়ার মাধ্যমে লক্ষণটি ধরা পড়ে। যদি কেউ কথা বলতে বলতে কথা জড়িয়ে যায়, তবে অবশ্যই তা স্ট্রোকের লক্ষণ। স্ট্রোকের আগে তীব্র মাথাব্যথা হয়ে থাকে। যদি হঠাৎ করে কোনও কারণ ছাড়াই মাথার বাঁ অংশে তীব্র ব্যথা শুরু হয়, তবে অবহেলা না করে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হোন।

স্ট্রোকের আরেকটি লক্ষণ হলো, রোগী আপনজনকেও চিনতে পারেন না। এমনকি নিজের নামও ভুলে যান। অবস্থা এমন দেখলে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। লেখক : হোমিও চিকিৎসক।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা