জাতীয়

বাহরাইন থেকে ফিরল অসুস্থ বাংলাদেশিরা

নিজস্ব প্রতিবেদক : চলতি জুন মাসের প্রথম ৮ দিনে বাহরাইন থেকে ৪ গুরুতর অসুস্থ বাংলাদেশি কর্মীকে মেডিকেল এসকর্টসহ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ এবং ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের সহায়তায় দেশে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : ঘূর্ণিঝড়ে উচ্চ সতর্কতা পাকিস্তানে

রোববার (১২ জুন) মানামার বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস বলছে, গত ১ জুন বাহরাইন প্রবাসী কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাসিন্দা ইসরাফিল সরকারকে গুরুতর অসুস্থ অবস্থায় একজন মেডিকেল এসকর্টসহ বাংলাদেশে পাঠানো হয়েছে। তিনি কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত হন এবং পরে ব্রেইন স্ট্রোক করেন। পরবর্তীতে বাহরাইনে তার একটি অস্ত্রোপচার হয়। সেই ফিও (নির্ধারিত ২ হাজার ২০০ বাহরাইনি দিনার) মওকুফ করে দিয়েছে দেশটির কিং হামাদ হাসপাতাল।

আরও পড়ুন : বারান্দায় বসে অফিস করলেন অধ্যক্ষ

এরপর ২ জুন গুরুতর অসুস্থ (স্ট্রোকের রোগী) অবস্থায় আরেক বাংলাদেশি কর্মী নাসির উদ্দিনকে দেশে পাঠানো হয়েছে। তার বাড়ি চাঁদপুরের কচুয়ায়। তিনি সড়ক দুর্ঘটনায় আহত হন। পরবর্তীতে তিনি ব্রেইন স্ট্রোক করেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বাহরাইনের কিং হামাদ হাসপাতালে ভর্তি করানো হয়। দীর্ঘদিন ধরে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।

গত ৫ জুন সড়ক দুর্ঘটনায় আহত এবং পরবর্তীতে ব্রেইন স্ট্রোক করা আরেক জন প্রবাসী মোহাম্মদ এনাতুলকে ১ জন মেডিকেল এসকর্টসহ দেশে পাঠানো হয়। তিনিও চাঁদপুর কচুয়া উপজেলার বাসিন্দা। গত ৩ বছর যাবত দূতাবাসের তত্ত্বাবধানে বাহরাইনের সালমানিয়া এবং জিদহাফস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

আরও পড়ুন : অস্ট্রেলিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১০

সর্বশেষ গত ৮ জুন ব্রেইন স্ট্রোক করা আরেক বাংলাদেশি শাহজাহানকে দূতাবাসের আর্থিক সহযোগিতায় ১ জন মেডিকেল এসকর্টসহ বাংলাদেশে পাঠানো হয়েছে। তিনি নোয়াখালীর চাটখিল উপজেলার বাসিন্দা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা