ছবি-সংগৃহীত
জাতীয়

সংলাপ নিয়ে জাতিসংঘ প্রস্তাব দেয়নি

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, রাজনৈতিক নেতারা এটা (সংলাপ) নিয়ে কেন বলছেন, এটা আমার জানা নেই। কিন্তু কোনো রাষ্ট্র থেকে বা আন্তর্জাতিক সংস্থা থেকে এ বিষয়ে (সংলাপ) চাপে থাকা তো দূরের কথা, কোনো প্রস্তাবনাও পাইনি।

আরও পড়ুন : সংলাপের প্রয়োজন নেই

রোববার (১১ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলগুলো নির্বাচনকে সামনে রেখে সংলাপ বসার কথা বলছে। সংলাপে বসা নিয়ে বন্ধুরাষ্ট্র থেকে কোনো চাপ আছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমি গত ৯ বছরে এ ধরনের কোনো বৈঠকে ছিলাম না বা আমাকে কেউ বলেনি। নির্বাচনকে সামনে রেখে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তাকে এ ধরনের (সংলাপে বসার) প্রস্তাবনা কেউ দেননি বা নির্বাচনকালীন সরকারে বর্তমান সংবিধানের বাইরে অন্য কোনো কাঠামোর ধারের কাছের কোনো সাজেশনস কেউ দেয়নি।

আরও পড়ুন : সংলাপ নিয়ে ভাবছি না

সংসদ নির্বাচনে জাতিসংঘকে যুক্ত করার বিষয়ে শাহরিয়ার আলম বলেন, কোনো প্রয়োজন নাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি না। ব্যাপক সংঘর্ষের পরিস্থিতি হলে জাতিসংঘ সেখানে থাকে। যুদ্ধের মতো কোনো পরিস্থিতি হলে জাতিসংঘ সেখানে থাকে। বাংলাদেশের পরিস্থিতি অনেককাল আগে সে রকম রকম ছিল।

আরও পড়ুন : অনিবন্ধিতরা ইনডোরে সভা করতেই পারে

নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করার প্রচেষ্টা করছে। এটা অনেক সময় যথেষ্ঠ না। এটাকে সার্টিফাই করা লাগে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এসে দেখবেন, তারা বলবেন। সে বিষয়ে (পর্যবেক্ষকদের আসার বিষয়ে) যথা সময়ে নির্বাচন কমিশন থেকে যখন পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হবে, সে আদেশ প্রতিপালন করা হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা