ছবি : সংগৃহিত
জাতীয়

গাম্বিয়া সফরে গেলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক: গাম্বিয়া সরকারের আমন্ত্রণে দেশটিতে সফরে গেলেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আরও পড়ুন: স্বাস্থ্যখাতের গবেষণায় পিছিয়ে রয়েছি

রোববার (১১ জুন) তিনি গাম্বিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বলে এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো বাংলাদেশ-গাম্বিয়া যৌথ কন্টিনজেন্ট মোতায়েনের লক্ষ্যে সক্ষমতা যাচাই এবং পরবর্তী পন্থা নির্ধারণের উদ্দেশ্যে গাম্বিয়া সরকারের আমন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এই সফরে গেলেন।

চলতি বছরের ৮-১৩ ফেব্রুয়ারি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কন্টিনজেন্ট মোতায়েনের আগ্রহের পরিপ্রেক্ষিতে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদৌ টাঙ্গারা, প্রতিরক্ষামন্ত্রী শেখ ওমর ফাই ও চিফ অব ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াঙ্কুবা এ. ড্রামেহসহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল ঢাকা সফর করেন।

আরও পড়ুন: দেশজুড়ে বৃষ্টিপাতের আভাস!

গাম্বিয়ার প্রস্তাবনা এবং সক্ষমতা সরেজমিনে পরিদর্শন করার লক্ষ্যে এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। একই উদ্দেশ্যে জাতিসংঘ সদরদপ্তরের দুই সদস্যের একটি প্রতিনিধিদলও এই ত্রিপক্ষীয় বৈঠকে যোগ দেবে।

সেনাবাহিনী প্রধান তার এই সফরকালে গাম্বিয়ার রাষ্ট্রপতি আদামা বারো, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, চিফ অব ডিফেন্স স্টাফ এবং ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে শান্তিরক্ষা কার্যক্রমসহ প্রশিক্ষণ এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে।

আরও পড়ুন: সৌদিতে পৌঁছেছেন ৭০২৫৬ হজযাত্রী

প্রসঙ্গত, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গাম্বিয়া সফর শেষে আগামী ১৬ জুন দেশে ফিরবেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা