স্বাস্থ্য

চীনে করোনায় গণ টিকাদান কর্মসূচির পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেন, আমেরিকা,রাশিয়াসহ কয়েকটি দেশ যখন টিকার অনুমোদন দিয়ে ব্যবহার শুরু করেছে সেখানে চীন এখনো বসে রয়েছে পরিকল্পনার পর্যায়ে।

চীনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেছেন, আগামী বছরের শুরুর দিকে সকল নাগরিককে করোনা টিকা দেওয়ার কার্যক্রম শুরুর পরিকল্পনা করা হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশ থেকে এই কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে।

চীনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এমন কথা জানালেও দেশটিতে এখন পর্যন্ত করোনার কোনও টিকা সাধারণ মানুষের ব্যবহারের জন্য আনুষ্ঠানিক অনুমোদন পায়নি। তবে চীন জরুরি ব্যবহারের জন্য করোনার টিকার অনুমোদন দিয়েছে।

কিন্তু এই টিকা সাধারণ মানুষের নাগালের বাহিরে। সরকারি কর্মকর্তাসহ অগ্রাধিকার প্রাপ্তদেরই তা ব্যবহারের অনুমতিদেওয়া হয়েছে। ইতিমধ্যে দেশটিতে এমন অন্তত ১০ লাখ মানুষ এই টিকা পেয়েছে। চীনের ৫টি টিকা তৈরির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

তবে কোনও টিকাই নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে আনুষ্ঠানিক অনুমোদন পায়নি। এমনকি টিকার শেষ পর্যায়ের পরীক্ষার ফলাফলও চীন এখন পর্যন্ত প্রকাশ করেনি। রাষ্ট্রের এক প্রাদেশিক স্বাস্থ্য কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, চীনা নববর্ষের (লুনার নিউ ইয়ার) ছুটির পর সিচুয়ানে সাধারণ মানুষকে করোনার টিকা দেওয়া হবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপে যে ভ্যাকসিনগুলো উন্নয়ন করা হয়েছে তা চীনের উন্নয়নকৃত ভ্যাকসিনের আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়ে যেতে পারে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা