স্বাস্থ্য

করোনায় আরও ২৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩১৮

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর একই সময়ে সংক্রমিত নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩১৮ জন।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পাঠানো বুলেটিনে দেশে করোনা ভাইরাসে মৃত্যু ও সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমন শনাক্ত হওয়া ১ হাজার ৩১৮ জনকে নিয়ে দেশে সংক্রমিত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৯৮ হাজার ২৯৩ জন। আরও ২৫ জনের মৃত্যুর মধ্যদিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ২১৭ জন।

গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ২৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৩৩ হাজার ৬১৪ জন।

দেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। গত বছরের ডিসেম্বরে চীনের উহান প্রদেশ থেকে করোনা ভাইরাসের উৎপত্তি। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ কোভিড ১৯-কে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সান নিউজ/এসএেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা