স্বাস্থ্য

করোনা প্রতিরোধে ‘তাৎক্ষণিক ব্যবস্থা’ নিতে এবার বিভাগীয় কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক:

করোনা ভাইরাস বিস্তার রোধ ও প্রতিরোধসহ তাৎক্ষণিক ব্যবস্থা নিতে জাতীয় ও জেলা-উপজেলা পর্যায়ে কমিটির পর এবার বিভাগীয় পর্যায়েও কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে বিভাগীয় শহরের জেলা প্রশাসকসহ ১২ জন সদস্য রয়েছেন কমিটিতে। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে অন্তর্ভুক্ত করে এ কমিটির অনুমোদন দিয়ে আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ।

এর আগে করোনা প্রতিরোধে চলতি মাসের ১ তারিখে একটি জাতীয়সহ জেলা ও উপজেলা কমিটি গঠন করে সরকার।

কমিটিতে উপ-মহা পুলিশ পরিদর্শক, স্থানীয় সরকার পরিচালক, বিভাগীয় শহরের জেলা প্রশাসক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষার পরিচালক, প্রাথমিক শিক্ষা বিভাগীয় পরিচালক, তথ্য ও গণযোগাযোগ অধিদফতরের উপ-পরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক, প্রাণিসম্পদের বিভাগীয় উপপরিচালক, পরিবার পরিকল্পনা পরিচালক রয়েছেন। এই কমিটিকে সচিবিক সহায়তা দেবে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)।

বিভাগীয় কমিটি করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জাতীয় কমিটির নির্দেশনা বাস্তবায়ন করবে। এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সচেতনতা সৃষ্টি, প্রয়োজনে কোয়ারেন্টাইনসহ আর্থিক ও লজিস্টিক সহায়তার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে।

করোনা ভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ জাতীয় কমিটির পরামর্শ গ্রহণ করবে এই কমিটি। কমিটি প্রয়োজনবোধে সদস্য কো-অপ্টসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

আগের জাতীয় ও জেলা ও উপজেলা কমিটিতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নেতৃত্বে ৩১ সদস্যের জাতীয় কমিটিতে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব, ১৮টি মন্ত্রণালয় ও বিভাগের সচিব; স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসক রয়েছেন। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, ইউনিসেফ এবং ইউএস এইডের প্রতিনিধিও রয়েছেন।

জাতীয় কমিটি দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন, পর্যালোচনা এবং এ বিষয়ে প্রযোজনীয় দিক-নির্দেশনা দেন। করোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় আর্থিক ও লজিস্টিক সহায়তার বিষয়ে পরামর্শ দান। স্থানীয় পর্যায়ের কমিটিসমূহকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলের যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদেরই প্রার্থী হিসেবে...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা