স্বাস্থ্য

ইতালি ফেরত আরও দেড় শতাধিক কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিনিধি:

করোনা ভাইরাসে আক্রান্ত দ্বিতীয় সর্বোচ্চ দেশ ইতালি থেকে দেশে ফিরেছেন আরও ১৫৫ জন প্রবাসী বাংলাদেশি।

১৫ মার্চ রবিবার সকাল ৮টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল আহসান জানান, ইতালি থেকে ফেরা বাংলাদেশিদের স্বাস্থ্য পরীক্ষা করে স্বাস্থ্য অধিদপ্তরের হেফাজতে আশকোনা হজ ক্যাম্পে নেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শাহরিয়ার সাজ্জাদ বলেন, ইতালি ফেরত যাত্রীদের প্রাথমিকভাবে হিট ডিটেক্টর দিয়ে সবার তাপমাত্রা পরীক্ষা করা হয়। তারপর বিস্তারিত তথ্য নিয়ে প্রাথমিকভাবে তাদের আশকোনা হজ ক্যাম্পে অস্থায়ী কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এর আগে শনিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি বিমানে ইতালি থেকে কাতার হয়ে দেশে ফিরেন আরও ৫৮ বাংলাদেশি। ঢাকায় নামার পর তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর গাজীপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে কোয়ারেন্টাইনে থাকবেন তারা।

তার আগে, শনিবার সকালে ইতালি থেকে দেশে ফিরেন ১৪২ জন। শাহজালাল বিমানবন্দর থেকে তাদের সরাসরি নেওয়া হয় আশকোনার হজ ক্যাম্পে।

পরীক্ষা করে তাদের দেহে করোনার অস্তিত্ব না পাওয়ায় প্রায় ১১ ঘণ্টা পর তাদের বাড়িতে পাঠানো হয়। সেখানে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

১৪ মার্চ শনিবার রাতে আশকোনা হজ ক্যাম্পে জরুরি সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, ১৪২ বাংলাদেশিকে হোম কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত হয়েছে। তাদের বাড়ি পর্যন্ত নজরদারিতে রাখা হবে। বাড়ি গিয়েও তারা কোয়ারেন্টাইনের শর্ত পালন করবেন।

বাংলাদেশে যে তিনজনের দেহে নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিলো, তাদের দুইজনই এসেছিলেন ইতালি থেকে।

এদিকে নতুন করে করোনা ভাইরাসে দেশে আরো দুইজন আক্রান্ত হয়েছেন। শনিবার রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ তথ্য নিশ্চিত করেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা নতুন করে আরো দুইজন করোনা ভাইরাস রোগীর সন্ধান পেয়েছি। ইতালি ও জার্মানি থেকে আগত তারা সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা