স্বাস্থ্য

দেশে নতুন কোনও করোনা রোগী নেই : আইইডিসিআর

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে এখন করোনায় আক্রান্ত আর কোনো রোগী নেই। যে তিনজন আক্রান্ত হয়েছিলেন, তাঁদের সবাই এখন করোনামুক্ত। এমটাই জানান, সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

রাজধানীর মহাখালীতে ১৪ মার্চ শনিবার সকালে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান এর সম্মেলন কক্ষে করোনাভাইরাস সম্পর্কিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির পরিচালক এ তথ্য জানান।

আক্রান্ত তৃতীয় রোগীও সুস্থ হয়ে উঠছেন। সর্বশেষ নমুনা পরীক্ষায় তার ফলাফল নেগেটিভ পাওয়া গেছে। ২৪ ঘণ্টার মধ্যে আরেকবার নমুনা পরীক্ষা নেগেটিভ আসলেই তাকে করোনা মুক্ত ঘোষণা করা হবে। এর আগে অপর দু'জনকে করোনা মুক্ত ঘোষণা করা হয়।

ফ্লোরা জানান, এ নিয়ে আইইডিসিআর ল্যাবরেটরিতে মোট ২৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়। করোনা আক্রান্ত সন্দেহে ৯ জনকে হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি রাখা হয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৪ জন। গত ২৪ ঘণ্টায় আইইডিসিআর থেকে সেবা গ্রহণ করেছেন ৩১ জন।

গত ২৪ঘন্টায় আইইডিসিআরের হটলাইনে সর্বমোট কল এসেছে ৩ হাজার ৬৮৫ টি।

মোট কলের মধ্যে করোনাভাইরাস সম্পর্কে জানতে চেয়েছেন ৩ হাজার ৬০৩ জন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা