স্বাস্থ্য

গত দুই মাসের পরিসংখ্যানে করোনায় সর্বোচ্চ মৃত্যু আজ

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যা গত দুই মাসের পরিসংখ্যানে সর্বোচ্চ মৃত্যু। তাদের মধ্যে ৩০ জন পুরুষ ও ৯ জন নারী। এ নিয়ে ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ২৫৪ জন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১৭টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৬০২টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১৫ হাজার ৯৯০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২৫ লাখ ৭২ হাজার ৯৫২টি। ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ২১২ জন। এ পর্যন্ত দেশে মোট রোগীর শনাক্তেরসংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৩৬ হাজার ৬৮৪ জনে।

রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৪৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৫২ হাজার ৮৯৫ জন।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা