স্বাস্থ্য

বিশ্বে ভ্যাকসিন নিয়ে কাজ অনেকদূর এগিয়েছে : ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক : নভেল করোনা ভাইরাস জনিত মহামারি প্রতিরোধে ভ্যাকসিন নিয়ে বিশ্বে কাজ অনেকদূর এগিয়েছে । এ প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচওর একজন বিশেষজ্ঞ সতর্ক করে বলেছেন, জনগণের অবিশ্বাস মহামারি প্রতিরোধে সবচেয়ে কার্যকর চিকিৎসা ভ্যাকসিনকে অকেজো করার ঝুঁকি তৈরি করবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকাদান বিভাগের পরিচালক ক্যাথেরিন ও ব্রায়ান এক সাক্ষাৎকারে বলেছেন, ফ্রিজার, রেফ্রিজারেটর কিংবা শেলফে থাকা টিকাগুলো মহামারি প্রতিরোধে কোনো কাজেই আসবে না। সংবাদমাধ্যম বাসস এ খবর জানিয়েছে।

মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার এবং এর জার্মান অংশীদার বায়োটেক গত সোমবার তাদের সম্ভাব্য টিকা করোনা প্রতিরোধে ৯০ শতাংশ কার্যকর বলে ঘোষণা দিয়েছে।

ও ব্রায়ান এ ঘোষণাকে খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, আরও কয়েকটি টিকার ফলাফলও খুব শিগগিরই জানা যাবে। তিনি বলেন, সম্পূর্ণ পরীক্ষা শেষে এক বা একাধিক টিকা করোনা প্রতিরোধে যথেষ্ট কার্যকর হলে, এটি হবে খুবই ভালো খবর।

কিন্তু ক্যাথেরিন ও ব্রায়ান গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ভ্যাকসিন নিয়ে ক্রমবর্ধমান দ্বিধা, ভুল তথ্য ও অবিশ্বাসের কারণে বৈজ্ঞানিক অগ্রগতি নিয়ে মানুষের কাছে গ্রহণযোগ্যতা নষ্ট হবে।

ও ব্রায়ান আরও বলেন, জনগণ ভ্যাকসিন গ্রহণে অনিচ্ছুক হলে মহামারি প্রতিরোধে বিশ্ব সফল হবে না। এ জন্য জনগণের আস্থা বাড়াতে আরও কিছু করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

এদিকে টিকা প্রসঙ্গে ক্যাথেরিন ও ব্রায়ান বলেন, একটি নিরাপদ ও কার্যকর টিকা তৈরি এভারেস্টে বেইজ ক্যাম্প স্থাপন করার মতো। কিন্তু মূলত টিকার কার্যকারিতা এভারেস্টের চূড়ায় ওঠার মতো।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা