করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু-১৯, আক্রান্ত-১৭৩৩
স্বাস্থ্য

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু-১৯, আক্রান্ত-১৭৩৩

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা ভাইরাসে ১৯ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে পুরুষ ১৬ ও নারী ৩ জন। সবাই হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ হাজার ১২৭ জনে।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১৫টি পরীক্ষাগারে ১৪ হাজার ৬৮৭টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৫২৪টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৭৩৩ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ২৫ হাজার ৩৫৩ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার করা হয়েছে ২৪ লাখ ৮৪ হাজার ৬৮৮টি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭১৫ জন। এ নিয়ে মোট সুস্থ্যে লোকের সংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ১৩১ জনে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৯৩ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ১২ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮০ দশমিক ৬৭ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ ৪ হাজার ৭১৯ জন (৭৭ দশমিক ২শতাংশ) ও নারী ১ হাজার ৪০৮ জন (২২ দশমিক ৯৮ শতাংশ)। বয়স ভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৯ জনের মধ্যে পঞ্চাশোর্ধ্ব-৭জন এবং ষাটোর্ধ্ব-১২ জন। বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৯ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রামে ৩ জন এবং রংপুর বিভাগে ১ জন রয়েছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা