স্বাস্থ্য

করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু-১৬, নতুন সংক্রমিত- ১৬৯৯

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১৬ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে পুরুষ ১৫ ও নারী ১ জন। হাসপাতালে ১৫ জন ও বাড়িতে ১ জনের মৃত্যু হয়। এ নিয়ে প্রাণঘাতি ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১০৮ জনে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনা ভাইরাস সংক্রমণ শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১৫টি পরীক্ষাগারে ১৩ হাজার ৬১৬টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ৫২০টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত আরও ১ হাজার ৬৯৯ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগী সনাক্ত ৪ লাখ ২৩ হাজার ৬২০ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ লাখ ৭০ হাজার ১৬৪টি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ও হোম আইসোলেশনে থাকা রোগী সুস্থ হয়েছেন ১ হাজার ৬৪৮ জন। এ নিয়ে মোট সুস্থ্য রোগীর সংখ্যা ৩ লাখ ৪১ হাজার ৪১৬ জনে।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী সংক্রমণের হার ১২ দশমিক ৫৭ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ১৫ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮০ দশমিক ৫৯ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ ৪ হাজার ৭০৩ জন (৭৭ শতাংশ) ও নারী ১ হাজার ৪০৫ জন (২৩ শতাংশ)। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৬ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব ২ জন, পঞ্চাশোর্ধ্ব ২ জন এবং ষাটোর্ধ্ব ১২ জন।

বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রামে ৩ জন, রাজশাহীতে ১ জন, খুলনায় ১ জন ও বরিশালে বিভাগে ১ জন রয়েছেন।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা