ছবি: সান নিউজ
স্বাস্থ্য

লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে জিলাপি বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের ১০০ শয্যা সদর হাসপাতালে শূন্যপদে চিকিৎসক, জনবল নিয়োগসহ ৫ দাবি পূরণের দাবিতে দোয়া মাহফিল ও জিলাপি বিতরণ করা হয়েছে। এ সময় হাসপাতাল থেকে দালালমুক্ত করার জোরালো দাবি জানান বক্তারা।

রোববার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে সদর হাসপাতালের সামনে স্বেচ্ছাসেবীদের ব্যানারে এ আয়োজন করা হয়।

স্বেচ্ছাসেবীরা বলেন, হাসপাতালের সার্জারি, নাক-কান-গলা, চক্ষু, স্কিন বিভাগসহ ৫টি বিভাগে কোনো চিকিৎসক নেই। চিকিৎসক ও অন্যান্য পদসহ ৫৯টি পদ শূন্য রয়েছে। পরীক্ষা–নিরীক্ষার যন্ত্রপাতির বেশির ভাগই নষ্ট। এগুলো মেরামত কিংবা ক্রয়ের উদ্যোগ নেই। হাসপাতালের পরিবেশ দেখলে মনে হয় এটা একটা গরু রাখার ঘর। হাসপাতাল পরিষ্কার–পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেই। দালাল অপসারণের যথাযথ ব্যবস্থা নেই। নির্মাণাধীন হাসপাতাল ভবন রাতের বেলা মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে।

এ সময় বক্তব্য রাখেন লব্ধ’ র প্রতিষ্ঠাতা মো. ফারাজ রানা, সিসিএস কো-অর্ডিনেটর আবুল হাসান সোহেল, নিরাপদ সড়ক আন্দোলনের জেলা আহ্বায়ক একেএম তুষার আহমেদ, ব্লাড ফর বাংলাদেশের সভাপতি ফিরোজ মাহমুদ, বন্ধু ব্লাড ডোনেট ক্লাবের ইসমাইল হোসেন রাসেল, ভবানীগঞ্জ ব্লাড ডোনেট ক্লাবের রাসেল মাহামুদ প্রমুখ।

লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন আবু হাসান শাহীন বলেন, “মাহফিল বা জিলাপি বিতরণের বিষয়ে আমার জানা নেই। তাদের দাবিগুলো কী সেটাও জানি না। বিষয়টি পরে দেখবো।”

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা