ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৩: ডেঙ্গু প্রাদুর্ভাব ভয়াবহ

সান নিউজ অনলাইন 

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ৯৮৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং একই সময়ে ৬ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৪১, চট্টগ্রাম বিভাগে ১১১, ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে) ১৭১, ঢাকা উত্তর সিটিতে ২২৭, ঢাকা দক্ষিণ সিটিতে ১৩৩, খুলনা বিভাগে ৬২, ময়মনসিংহ বিভাগে ৪১, রাজশাহী বিভাগে ৭৮, রংপুর বিভাগে ১২ এবং সিলেট বিভাগে ৭ জন রয়েছেন।

এদিকে, গত এক দিনে সারা দেশে ৯৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩,৪১৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৬৬,৪২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া, বছরের শুরু থেকে ডেঙ্গুতে মারা গেছেন ২৬৯ জন।

বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব বছরের শেষ দিকে আরও বেড়ে যেতে পারে। তাই ব্যক্তি ও সমাজ হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, পানি জমে থাকার জায়গা দূর করা এবং রোগের উপসর্গ দেখা মাত্র চিকিৎসা নেওয়া গুরুত্বপূর্ণ।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা