সংগৃহীত ছবি
স্বাস্থ্য

নতুন বছরে ডেঙ্গুতে আক্রান্ত ৫৬

মাহিদুল হোসেন সানি: নতুন বছরের শুরু থেকেই সারাদেশে কমছে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এ সময় সময় গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৬ জন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আরও পড়ুন: ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ১৮ জন, ঢাকা উত্তর সিটিতে ১৪ জন, ঢাকা বিভাগে ৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন, রাজশাহী বিভাগে ১ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন, খুলনা বিভাগে ৬ জন, বরিশাল বিভাগে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় আক্রান্ত রোগীদের মধ্যে ৮৪ জন পুরুষ (৫৯.২%) এবং ৫৮ জন মহিলা (৪০.৮%) রয়েছে। তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতেেএক জনেরও মৃত্যু হয়নি।

এদিকে, গত ২৪ ঘন্টায় সারাদেশে ২৪৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এই নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৩৯৬ জন।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

অপরদিকে, চলতি বছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তিদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ৩০ জন, ঢাকা উত্তর সিটিতে ২৮ জন, (সিটি করপোরেশনের বাইরে) ঢাকা বিভাগে ৩০ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ৬ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন, বরিশাল বিভাগে ১৮ জন, খুলনা বিভাগে ১০ জন এবং সিলেট বিভাগে ১ জন রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা