সংগৃহীত ছবি
স্বাস্থ্য

ডেঙ্গুতে আক্রান্ত আরও ৫৩ জন

মাহিদুল হোসেন সানি: সারাদেশে বাড়ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। এতে করে প্রতিদিন এই রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি বাড়ছে মৃত্যুর মিছিল। এ সময় গত ২৪ ঘন্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৩ জন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

আরও পড়ুন: ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ৭ জন, ঢাকা উত্তর সিটিতে ১৮ জন, ঢাকা বিভাগে ৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন, রাজশাহী বিভাগে ২ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন, রংপুর বিভাগে ১ জন, সিলেট বিভাগে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১,০০,৭৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় আক্রান্ত রোগীদের মধ্যে ৬৩,৫৯৭ জন পুরুষ (৬৩.১%) এবং ৩৭,১৬৭ জন মহিলা (৩৬.৯%) রয়েছে। তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৬৯ জন। এর মধ্যে ২৭৬ জন পুরুষ (৪৮.৫%) এবং ২৯৩ জন মহিলা (৫১.৫%)।

এদিকে, গত ২৪ ঘন্টায় সারাদেশে ৮৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এই নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯৯,৪২৫ জন।

আরও পড়ুন: ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের

অপরদিকে, চলতি বছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তিদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ১৭,৭৯৭ জন, ঢাকা উত্তর সিটিতে ২১,১৮৪ জন, চট্টগ্রাম সিটি করপোরেশনে ৪৫ জন, গাজীপুর সিটি করপোরেশনে ৩ জন, (সিটি করপোরেশনের বাইরে) ঢাকা বিভাগে ১৮,৬৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৫,৩৪০ জন, রাজশাহী বিভাগে ৩,৮৬০ জন, ময়মনসিংহ বিভাগে ৩,৩৫৩ জন, রংপুর বিভাগে ১,৫০৯ জন, বরিশাল বিভাগে ৮,৭৪৬ জন, খুলনা বিভাগে ৯,৯৫৪ জন এবং সিলেট বিভাগে ৩৩৮ জন রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা