২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩২, শনাক্ত ১৪৩৬
স্বাস্থ্য
২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩২, শনাক্ত ১৪৩৬

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩২, শনাক্ত ১৪৩৬

নিজস্ব প্রতিবেদক :

করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে পাঁচ হাজার ২৫১ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৪৩৬ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৬৩ হাজার ৪৭৯ জনে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়,ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭৮৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন দুই লাখ ৭৫ হাজার ৪৮৭ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ৭১ শতাংশ, এখন পর্যন্ত শনাক্তের হার ১৮ দশমিক ৬৬ শতাংশ। শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ৭৫ দশমিক ৭৯ শতাংশ এবং মৃত্যহার ১ দশমিক ৪৪ শতাংশ। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১০৮টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ১৫৫টি। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৪০৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ৬৫৫টি। মৃত ৩২ জনের মধ্যে ২৪ জন পুরুষ ও নারী আট জন। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৩১ জনের ও বাড়িতে মারা গেছেন এক জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ২০৫ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪০০ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৮১ হাজার ৩৪৭ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৬৬ হাজার ২৯০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৫ হাজার ৫৭ জন।

নতুন কর কোয়ারেন্টিনে এসেছেন ৮২৫ জন, ছাড় পেয়েছেন ১ হাজার ৪৯৪ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে এসেছেন ৫ লাখ ৩৩ হাজার ৩৩৬ জন, ছাড় পেয়েছেন ৪ লাখ ৯০ হাজার ১৫৯ জন। মোট কোয়ারেন্টিনে আছেন ৪৩ হাজার ১৭৭ জন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সান নিউজ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা