স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ

বালাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ১৬১ জনে। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২৭৫ জনের দেহে। এদিন সুস্থ হয়েছেন ১৭১৪ জন। শনাক্তের চেয়ে সুস্থতার হার বেশি। এ পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৫৯ হাজার ১৪৮ জন করোনা রোগী। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৭০ হাজার ৪৯১ জন।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এর একদিন আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) দেশে আরও ১ হাজার ১০৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৩৬ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৪টি পরীক্ষাগারে ১০ হাজার ৬৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এসব পরীক্ষায় এক হাজার ২৭৫ জনের করোনা শনাক্ত হয়। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৫৯ হাজার ১৪৮জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯ হাজার ৪৬০টি।

এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ লাখ ৯৮ হাজার ৭২১ জনের এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৩০ লাখ ৫৫ হাজার ৩৭ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৪৪ লাখ ৬ হাজার ১২২ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ৯ হাজার ১৭৭ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে ৭২ লাখ ৮৭ হাজার ৫৬১ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।

সান নিউজ/ বিএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

পিরোজপুরে র‍্যাব-৮-এর উদ্যোগ টাউন হল সভা

মাদক, সাইবার অপরাধ এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ থেকে তরুণ প্রজন্মকে স...

পল্লবীতে যুবদল নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭

রাজধানীর মিরপুরে যুবদল কর্মী মো. ইউসুফ হত্যা মামলার তদন্তে হত্যাকাণ্ডের মূল র...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ডেপুটি স্পিকারের প্যাড-স্বাক্ষর জাল করে ডিও পত্র, সতর্কতা জারি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক...

নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন জটিলতা, সরকারকে আইএমএফের পরামর্শ 

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন অন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা