স্বাস্থ্য

চাষাঢ়ায় ভুল চিকিৎসায় কিশোরীর মৃত্যু

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের চাষাঢ়ায় টনসিলের অপারেশনের সময় ভুল চিকিৎসায় মেহেনাজ আক্তার (১৬) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন: শিশুর খতনায় ভুল, চিকিৎসককে বদলি

রোববার (২৪ মার্চ) সকাল ৯টার দিকে শহরের সিলভার ক্রিসেন্ট হাসপাতালে তার মৃত্যু হয়। পরে ৯৯৯-এ কল পেয়ে আবাসিক চিকিৎসকসহ ৫ জনকে আটক করে পুলিশ। তবে অভিযুক্ত চিকিৎসক পালিয়ে যান।

নিহত কিশোরীর বাবা আমানত উল্লাহ জানান, আমার মেয়ের টনসিলের চিকিৎসার জন্য সিলভার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তির পর নানা টেস্ট দেন চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন।

তিনি টনসিলের অপারেশন করতে বলেন। অপারেশন করার জন্য ৮০ হাজার টাকা চুক্তি হয়। গতকাল রাত ৯টার দিকে আমার মেয়ের অপারেশন করেন তিনি।

আরও পড়ুন: হঠাৎ অসুস্থ হয়ে ৩১ শিক্ষার্থী হাসপাতালে

অপারেশনের পর ডাক্তার মেয়েকে কিছু খাওয়াতে নিষেধ করেন। রাত ৩টার দিকে আমার মেয়ে ব্যথায় কান্নাকাটি করলে নার্সদের সঙ্গে কথা বলি। তখন তারা ডাক্তারের সঙ্গে কথা বলে ইনজেকশন দেয়।

এর ১ ঘণ্টা পর আবার ব্যথা উঠলে আবার ইনজেকশন দেয়। আজ সকালে ৯টার দিকে আমার মেয়ের হাত-পা নীল হয়ে যায় এবং ব্যথায় ছটফট করতে করতে মারা যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, ৯৯৯ এ কল পেয়ে আমরা সিলভার ক্রিসেন্ট হাসপাতালে এসেছি। জিজ্ঞাসাবাদের জন্য এখানকার আবাসিক চিকিৎসকসহ ৫ জনকে আটক করা হয়েছে। এ পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এসএম/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা