ফিচার

লাদাখ প্রসঙ্গে ভারতের পাশে আমেরিকা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

লাদাখ কাণ্ডে ভারতের পাশে দাঁড়ালেন মার্কিন কংগ্রেসের সদস্যেরা। হাউস অব রিপ্রেজেন্টেটিভস ও সেনেট— মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের সদস্যেরাই সরাসরি গোটা ঘটনার দায় চাপিয়েছেন বেইজিংয়ের ঘাড়ে। দল-মত নির্বিশেষে তারা চীনের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থানেরও প্রশংসা করেছেন।

গত মে মাস থেকেই লাদাখ সীমান্তে ভারতের সঙ্গে চীনা সেনাদের বাকবিতণ্ডা চলছিল। যা চরম আকার নেয় গত ১৫ জুন। গালওয়ান উপত্যকায় দু’দেশের সেনার সংঘর্ষে প্রাণ যায় ২০ জন ভারতীয় সেনার। গত কয়েক মাসে আমেরিকার সঙ্গেও চীনের সম্পর্কে শীতলতা চলছে। গোটা বিশ্বে করোনা সংক্রমণ ছড়ানোর জন্য বহু বার বেইজিংয়ের ঘাড়ে দোষ চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য চুক্তি ও হংকংয়ের নতুন আইন নিয়েও দু’পক্ষ বিবাদে জড়িয়েছে।

লাদাখ সীমান্তে সংঘাত নিয়ে মার্কিন কংগ্রেসের বিভিন্ন সদস্য গত কয়েক সপ্তাহে একাধিক বার সরব হয়েছেন। এবং তাদের প্রত্যেককেই নয়াদিল্লির হয়ে কথা বলতে দেখা গিয়েছে। কেউ সভাকক্ষে দাঁড়িয়ে ভারত সীমান্তে চীনের নাক গলানোর সমালোচনা করেছেন। কেউ কেউ আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিংহ সাঁধুকে চিঠি লিখে নয়াদিল্লির পাশে দাঁড়িয়েছেন।

বর্ষীয়ান ডেমোক্র্যাট নেতা তথা হাউসের সদস্য ফ্র্যাঙ্ক পালোন বরাবর ভারত-মার্কিন সুসম্পর্কের উপরে জোর দিয়ে এসেছেন। তার স্পষ্ট বক্তব্য, ‘চীনকে অবিলম্বে এই সেনা আগ্রাসন বন্ধ করতে হবে। এই দ্বন্দ্বের শুধুমাত্র আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে বলে আমি মনে করি।’

ভারতীয় সেনা-জওয়ানদের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরের দিনই তরণজিৎকে ফোন করে সহমর্মিতা জানান কলোরাডোর রিপাবলিকান সেনেটর করি গার্ডনার। তিনিও ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক দৃঢ় করার উপরে জোর দিয়েছেন। কয়েক সপ্তাহ আগে সেনেটর রিক স্কট নরেন্দ্র মোদীকে চিঠি লিখে নয়াদিল্লির অবস্থানের পক্ষে তার সমর্থন জানিয়েছেন।

ভারতীয় বংশোদ্ভূত রো খন্না, প্রমিলা জয়পালসহ বেশ কয়েক জন কংগ্রেস সদস্য আবার খুব সম্প্রতি চিঠি দিয়েছেন তরণজিৎকে। তারা লিখেছেন, ‘ভারতের সঙ্গে তাদের যা চুক্তি, তার বিরুদ্ধে হাঁটছে চীন। গোটা এলাকার স্থিতিশীলতা নড়বড়ে করতে ভারতীয় সেনাকে ওখানে চ্যালেঞ্জ জানাচ্ছে বেইজিং।’

হাউস কমিটির চেয়ারম্যান তথা কংগ্রেস সদস্য ইলিয়ট এঞ্জেল বলেছেন, ‘চীনের এই কার্যকলাপে আমরা উদ্বিগ্ন। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না-করে আরও একবার পড়শি দেশকে উত্ত্যক্ত করছে চীন।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, নিষ্পত্তিতে ৬৮ হাজার কোটি টাকা অফার

জনসন অ্যান্ড জনসন কোম্পানির বেবি পাউডার এবং ট্যাল্ক উপাদানযুক্ত অন্যান্য পণ্য...

ওপেনএআইয়ের এআই মডেলের ‘সাইবার হামলা’ ঘিরে বিতর্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে, যার কেন্দ্রে রয়েছে ওপেনএআ...

আর্থিক সংকটে রোনালদোর আল-নাসর

নতুন মৌসুম শুরুর আগেই বড় আর্থিক সংকটে পড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল-না...

বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে হ...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : ৩ সদস্যের কমিটি গঠন

দেশের বাজারে চলতি টুথপেস্টগুলোর মধ্যে ২৬টিতে ‘ক্ষতিকর’ মাইক্রোপ্ল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা