মুসলিম যুবক করল হিন্দু বৃদ্ধের শেষকৃত্য
ফিচার

হিন্দু বৃদ্ধের শেষকৃত্যে মুসলিম যুবক

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভারতের কর্নাটকে বার্ধক্যজনিত কারণে ৬২ বছরের বৃদ্ধ ব্রাহ্মণের মৃত্যু হয়। কিন্তু কোভিড-১৯ বা করোনাভাইরাসের ভয়ে পরিবারের কেউ তার দেহ একবার দেখতেও রাজি হননি।

শেষ পর্যন্ত বৃদ্ধের শেষকৃত্যে এগিয়ে এলেন আসিফ নামে এক মুসলিম যুবক।

মুহাম্মদ আসিফ বৃহস্পতিবার (২৩ জুলাই) বৃদ্ধের শেষকৃত্য সম্পন্ন করেছেন। হিন্দু রীতি মেনে মুখাগ্নি ও ছাই সংগ্রহ করে উদ্দিনাহিথলুর কাছে ভাদাভান্দেশ্বরা মন্দিরের কাছে সমুদ্রের পানিতে সেই ছাই বিসর্জন দিয়েছেন আসিফ।

বৃদ্ধের শেষ ইচ্ছে ছিল যে তার শরীরের শেষ অংশটুকু যেন ওই সমুদ্রের পানিতে ভাসিয়ে দেওয়া হয়। কিন্তু করোনার ভয়ে পরিবারের কেউই সেই দেহ ছোঁয়া তো দূরের কথা, একবার দেখতেও রাজি হননি।

অবিবাহিত বৃদ্ধের চার ভাইবোন রয়েছেন। তাদের প্রত্যেকের সঙ্গেই যোগাযোগ করা হয়, কিন্তু কেউই শেষকৃত্য করতে রাজি হননি। শ্মশানেও দেহ নিয়ে যেতে অস্বীকার করেন তারা। বৃদ্ধের বোনের সঙ্গে বেঙ্গালুরুতে ফোন করে কথা বলেন আসিফ। তিনিই আসিফকে শেষকৃত্য করতে বলেছিলেন। মুলকি পুলিশের অনুমতি নিয়ে পরে আসিফ সেই দেহ শ্মশানে নিয়ে যান।

গত ২০১৮ সাল থেকে মুলকির একটি অনাথ আশ্রমে থাকতেন ওই বৃদ্ধ। আসিফই তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে ওই আশ্রমে নিয়ে গিয়েছিলেন।

আসিফ জানিয়েছেন, শেষ কয়েকদিন বৃদ্ধ খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপরেই মুলকির সরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাইপারটেনশন ও ডায়াবেটিসের সমস্যা ছিল ওই বৃদ্ধের।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা