ফিচার

ফোন করে বলে 'আমি নাকি মারা গেছি'!

নিজস্ব প্রতিবেদক:

আমি নাকি মারা গেছি, অনেকেই ফোন দিয়ে বলছে! এমনটাই বললেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিউম্যাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নজরুল ইসলাম।

সোমবার রাত ৯টার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিউম্যাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নজরুল ইসলাম করোনায় মারা গেছেন। মুহূর্তেই মধ্যেই খবরটি ছড়িয়ে পড়ে সব জায়গায়।

মূলত, খবরটি ছিল পুরোপুরি গুজব।

সরাসরি ফোন দেয়া হয় ড. নজরুল ইসলামের মুঠোফোনে। কিছু বলার আগেই তিনি বলতে শুরু করেন, 'আমি নাকি মারা গেছি, অনেকেই ফোন দিয়ে বলছে। এটা কেমন রে ভাই। আমি কয়েকদিন ধরেই করোনায় আক্রান্ত। তবে আজ সন্ধ্যার পর থেকে একটু শ্বাসকষ্ট বেড়েছে। তাই এখন হাসপাতালে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। যেন দ্রুত সুস্থতা লাভ করি।'

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা