ফিচার

মোটর বাইক অ্যাম্বুলেন্সে হবে করোনা সেবা

ফিচার ডেস্ক:

বিশ্ব করোনা পরিস্থিতির এই সময়ে করোনায় আক্রান্তকে দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে নিতে হয়। কিন্তু অনেক সময় অ্যাম্বুলেন্সের অভাবে যথা সময়ে রোগীকে হাসপাতালে নেওয়া যায় না।

আর এজন্য এবার ভিন্নধর্মী বাইক অ্যাম্বুলেন্স নিয়ে এসেছে ভারতের হিরো মোটো কর্পোরেশন।

এরিমধ্যে মানুষের সেবার কথা ভেবে ৬০টি বাইক অ্যাম্বুলেন্স দেশের বিভিন্ন এলাকায় তারা বিতরণ করেছে।

ভারতে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। এমন পরিস্থিতিতে প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী দরিদ্র মানুষকে যাতে বিপদে পড়তে না হয় সেজন্য বাইক অ্যাম্বুলেন্সের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

সংস্থাটি জানায়, বিশেষভাবে তৈরি এ বাইক অ্যাম্বুলেন্সগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী রোগীদের কাছে পৌঁছতে পারবে। তাদের নিকটবর্তী কোনো হাসপাতালে নিয়ে যেতে সবচেয়ে দ্রুত কার্যকর ভূমিকা রাখবে এটি।

১৫০ সিসি মোটরসাইকেলে প্রয়োজনীয় কয়েকটি আনুষঙ্গিক পরিবর্তন এনে বাইক অ্যাম্বুলেন্সগুলো তৈরি করা হয়েছে। এমনকি ইতিমধ্যেই করোনা পরিস্থিতি মোকাবেলায় পিএম কেয়ারস ফান্ডে ৫০ কোটি টাকা অনুদানও দিয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়াও সংস্থাটি অন্যান্য ত্রাণ তহবিলে আরও ৫০ কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে।

পাশাপাশি স্যানিটাইজার, মাস্ক, গ্লাভস, ১০০ ভেন্টিলেটরসহ দিল্লি, হরিয়ানা, উত্তরখণ্ড, রাজস্থান, গুজরাট ও অন্ধ্রপ্রদেশে প্রতিদিন প্রায় ১৫ হাজার শ্রমিককে খাবার দিচ্ছে তারা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামুখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যা...

বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা ‘এমফ্লুসিভা’র অনুমোদন 

বিশ্বে প্রথমবারের মতো মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফ্...

বার্সা থেকে লিভারপুলে যাচ্ছেন রোনাল্ড আরাউহো

বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ধারে (লোন) দলে ভেড়াতে যাচ্ছে...

চিকিৎসক নিরাপদ থাকলেই বদলাবে স্বাস্থ্যসেবার চিত্র

বাংলাদেশের স্বাস্থ্য খাতে গত কয়েক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শি...

প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে বড় ধাক্কা খ...

গ্রিনল্যান্ডের আপত্তি উপেক্ষা করে কূপ খননের প্রস্তুতি ওয়াশিংটনের

গ্রিনল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষের আপত্তি ও অনুমোদন না থাকা সত্ত্বেও দেশটির প...

রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত ৩, আহত ১০

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শনিবার রাতভর পাল্টাপাল্টি হামলায় অন্তত তিনজন নিহত ও...

নোয়াখালীতে শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু

নোয়াখালীর কবিরহাটে পুকুরে শাক ধুতে গিয়ে পানিতে ডুবে কুলসুম আক্তার লাকী (৩৯) ন...

মুন্সীগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গো...

বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সুনামগঞ্জে ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা