ফিচার

লকডাউনে ভারতে পর্ণ দেখার হিড়িক

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে পুরো দুনিয়াই অচল হয়ে পড়েছে। কেননা এই মারণ ভাইরাস থেকে বাঁচতে বিশ্বজুড়ে চলছে লকডাউন।

অবসরের এই সময়টায় যাতে শারীরিক ও মানসিক ক্ষতি না হয় সেজন্য বিশেষজ্ঞেরা ব্যায়ামসহ নানা পরামর্শ দিচ্ছেন। কিন্তু কেউ কেউ আবার অবসরের সময়টা অন্য বিষয় নিয়ে মেতে উঠেছেন।

আর সেটি হচ্ছে নীল ছবি বা পর্ণ। সাম্প্রতিক এক গবেষণায় তেমনটাই উঠে এসেছে।

অন্যান্য সময়ে ওই সব দেশের মানুষ যতটা নীল ছবি দেখেন সেই তুলনায় লকডাউন চলাকালীন সময়ে তারা অনেকটাই তা বেশি দেখছেন বলে দাবি করেছে বিশ্বের সবচেয়ে বড় ও জনপ্রিয় পর্ণ ওয়েবসাইট ‘পর্ণহাব’।

অন্য সময়ের তুলনায় কোন কোন দেশের মানুষ এই লকডাউন চলার সময়ে বেশি পর্ণ দেখছেন তা নিয়ে একটি সমীক্ষা চালায় ওয়েবসাইটটি।

বিশ্বজুড়ে লকডাউন এক সঙ্গে শুরু হয়নি। মারণ ভাইরাসটি যেমন একে একে বিভিন্ন দেশে থাবা বসিয়েছে ঠিক সেভাবে লকডাউনও শুরু হয়েছে ধাপে ধাপে। আর সেই লকডাউনের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সেসব দেশের মানুষদের মধ্যে পর্ণ দেখার প্রবণতা।

আর এ সময় ভারতেই দেখা গিয়েছে নীল ছবি দেখার ক্ষেত্রে সবচেয়ে বড় চাহিদা। রাতারাতি সেটা বেড়ে গেছে ৯৫ শতাংশে।

পর্ণহাবের সাম্প্রতিক সমীক্ষার রিপোর্টে দেখা যায়, বিশ্বজুড়েই কার্যত লকডাউনের সময়ে বেড়েছে নীল ছবি দেখার প্রবণতা। সেই বৃদ্ধির হার আবার এক একটা দেশে এক এক রকম। যেমন ফ্রান্সে বেড়েছে ৪০ শতাংশ, জার্মানিতে ২৫ শতাংশ, আমেরিকায় ২৬ শতাংশ, ইতালিতে ৫৫ শতাংশ, রাশিয়াতে ৫৫ শতাংশ, স্পেনে ৬০ শতাংশ আর ভারতে ৯৫ শতাংশ।

তাতেই বেরিয়ে এসেছে যে, বিশ্বের তাবড় তাবড় দেশকে কার্যত হারিয়ে দিয়েছে ১৩০ কোটি মানুষের দেশ ভারত।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

আগামী কয়েকদিন যেমন থাকবে আবহাওয়া

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্...

কুমিল্লায় প্রথম ইভা, পেয়েছেন ১২৫০ মধ্যে ১২১৭ নম্বর

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অসাধারণ ফলাফল করে কু...

ক্রেডিট বা ডেবিট কার্ডে ওয়াই-ফাইয়ের মতো চিহ্নটি কী বোঝায়?

ক্রেডিট বা ডেবিট কার্ড হাতে নিলে বিভিন্ন ধরনের চিহ্ন চোখে পড়ে। এর মধ্যে ওয়াই-...

আইফোনে বড় পরিবর্তন আনছে অ্যাপল!

আইফোন উন্মোচনের ২০ বছর পূর্তি উপলক্ষে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা ক...

কেন ভক্তদের কাছে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন !

বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। নিজের ব্লগের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা