ফিচার

স্ত্রী মৃত জেনে চলে গেলেন স্বামীও!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

১৯৫০ এর দশক থেকে শুরু হওয়া দাম্পত্য জীবনের মাঝে হানা দেয় বৈশ্বিক মহামারি করোনাভাইরাস। দীর্ঘ ৬৩ বছর একসঙ্গে কাটানোর পর আক্রান্ত হন ব্রিটিশ এই দম্পতি।

অবস্থা গুরুতর হলে ভর্তি হন যুক্তরাজ্যের সাউদাম্পটন হাসপাতালে। তবে চিকিৎসার একপর্যায়ে স্বামী জানতে পারেন, করোনা তার ৮৩ বছর বয়সী সঙ্গিনী মেরি'র প্রাণ কেড়ে নিয়েছে।

এই খবরে এতটাই ভেঙে পড়েছিলেন ৯০ বছর বয়সী বিল ডর্টনাল যে নিজের অক্সিজেন মাস্ক পরে থাকতে স্বেচ্ছায় অস্বীকৃতি জানান। ফলে দু'জনে একই দিনে না ফেরার দেশে চলে যান।

দীর্ঘ ৪০ বছর ধরে পরিচ্ছন্নতা কর্মীর দায়িত্ব পালন করেছেন বিল ডর্টনাল। মিলব্রুক এলাকায় তিনি সপরিবারে বাস করতেন।

প্রথমে স্ত্রী মেরি করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর বিল ডর্টনাল স্ট্রোক করে ওই হাসপাতালে ভর্তির পর করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে চিহ্নিত হন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি ইকো জানায়, শুরুতে দু'জনেই ঠাণ্ডাজনিত রোগে ভুগছিলেন। মেরিকে হাসপাতালে ভর্তির পরেও অবস্থান উন্নতি ঘটেনি। দিন কয়েকের মধ্যেই তিনি মারা যান। এ খবর পেয়ে অক্সিজেন মাস্ক পরতে আর রাজি হননি তার স্বামী। পরে একইদিনে তারও মৃত্যু হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

ট্রাম্পের ৪০ কোটি ডলারের প্রকল্প আটকে দিল আদালত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের পূর্ব পাশে ৪...

কনসার্টে শিল্পী হাসানের মাথায় বোতল নিক্ষেপ

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজ...

প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে বড় ধাক্কা খ...

আগস্টে বঙ্গোপসাগরে নিম্নচাপের শঙ্কা

চলতি আগস্ট মাসে বঙ্গোপসাগর এলাকায় একটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। একই স...

বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা ‘এমফ্লুসিভা’র অনুমোদন 

বিশ্বে প্রথমবারের মতো মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফ্...

হরমুজ প্রণালি খুললে ইরানের বন্দর অবরোধ তুলবে যুক্তরাষ্ট্র

ইরান ও ওমানের মধ্যে সম্ভাব্য সমঝোতার মাধ্যমে হরমুজ প্রণালি পুনরায় খুলে যাওয়ার...

ঢাকায় আজ মেঘলা আকাশ, হতে পারে বজ্রবৃষ্টি

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ শনিবার (৮ আগস্ট) আংশিক থেকে অস্থায়ীভাবে মে...

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামুখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা