ফিচার

হ্যাকারের খপ্পরে বিকাশের গ্রাহক

সান নিউজ ডেস্ক : সাজ সকালে এক গণমাধ্যমকর্মীর ফোনে রিংটন বেজে উঠল। কলটি রিসিভ করতেই একজনের কণ্ঠ ‘হ্যালো ভাইয়া আমি বিকাশের এজেন্ট বলছি, আপনার বিকাশ নম্বরে ভুল করে ২০ হাজার টাকা পাঠিয়েছি। কিছু না বুঝেই বিকাশ অফিসে একটা কমপ্লিন করেছি আপনার নম্বরে, হয়তো অফিস থেকে ফোন দিতে পারে।’

কলটি কেটে দেয়ার এক মিনিটের মধ্যেই বিকাশের অফিসের নম্বরের পূর্বে প্লাস যোগ করে (+১৬২৪৭) ফোন আসে। ‘হ্যালো স্যার, আমি বিকাশ থেকে বলছি, আপনার নম্বরটি সাময়িক সময়ের জন্য ডি-অ্যাকটিভ করা হয়েছে। আপনার নম্বরটি পুনরায় সচল করতে হলে আপনার গোপন নম্বরটি বিকাশ নম্বরের সাথে যোগ করুন। এরপর আমাদের যোগফলটি বলুন।’

যোগফল বলার পরই নম্বর হ্যাক, সঙ্গে বিকাশে থাকা ২১০০ টাকা খোয়া গেল তার। বলছিলাম রাজধানীর মতিঝিলের বাসিন্দা ও একটি জাতীয় দৈনিকে কর্মরত জয়নালের কথা।

তিনি বলেন, ‘হুবহু বিকাশের নম্বর দেখে আমি ফোনটি রিসিভ করি। তবে অ্যাকাউন্ট ডি-অ্যাকটিভ হয়েছে এটি জানার আগেই আমার কাছে ফোনটি আসে। আমিও অকপটে বেশকিছু তথ্য দিয়ে দেই। এরপরই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়, সেখান খেকে টাকাও চলে যায়।’

একই অবস্থা তৈরি হয়েছে মুদি দোকানি আমজাদের বেলায়। তিনি বলেন, ‘বিকাশের নম্বর ভেবে ফোন রিসিভ করেই বিপদ ডেকে এনেছি। বিকাশ অফিসের নম্বর ভেবে তাদের তথ্য দেই এরপরই আমার নম্বর থেকে সব টাকা চলে যায় প্রতারকের কাছে।’

যেভাবে প্রতারণা করা হয় :প্রথমে বিকাশ এজেন্টদের কাছ থেকে কৌশলে বিকাশ নম্বর সংগ্রহ করে প্রতারকরা। এরপর এজেন্ট সেজে ফোন দেয়ার পর বিকাশ হটলাইনের (১৬২৪৭) সঙ্গে মিল রেখে +১৬২৪৭ কিংবা ০০১৬২৪৭ নম্বর থেকে ফোন দেয়া হয়। পরে নম্বরটি সাময়িক হ্যাক করে ডি-অ্যাকটিভ করা হয়। এরপর গ্রাহককে বলা হয়, বিকাশ নম্বর অ্যাকটিভ করতে আপনার গোপন পিন নম্বরের সাথে বিকাশ হটলাইন (১৬২৪৭) নম্বরটি গুন করে যোগফলটি জানান। যোগফলটি জানার পরই তারা হটলাইন অর্থাৎ ১৬২৪৭ নম্বর দিয়ে ভাগ করলেই পিন নম্বরটি চলে আসে।

প্রতারণার শিকার জয়নাল বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে বিকাশের হট নম্বরের মতো নম্বর দেখে আমি ফোনটি রিসিভ করি। তাদের ভুল তথ্য যাচাইয়ের সময় পাইনি, এর মধ্যেই পরবর্তী ফোন এসে সব গোপন নম্বর তাদের কাছে চলে যায়। পরে যা হওয়ার তাই হলো...।’

তবে বিকাশ কর্মকর্তারা বলছেন, বিকাশ থেকে কোনো গ্রাহককে তথ্য জানতে ফোন দেয়া হয় না। তাছাড়া বিকাশের হটলাইন শুধু ১৬২৪৭ নম্বরে ফোন করে গ্রাকহ তথ্য জানা ও সেবা নিতে পারবেন। হটলাইনের নামে +১৬২৪৭, কিংবা ০০১৬২৪৭ নম্বরগুলো ফেক বা হ্যাকারের।

এ বিষয়ে বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশন শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, ‘বিকাশ থেকে কোনো গ্রাকককে ফোন দেয়া হয় না বা তার কাছ থেকে কোনো তথ্য জানতে চাওয়া হয় না। এ বিষয়ে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। বিকাশ হটলাইন শুধু ১৬২৪৭, এর আগে প্লাস (+) চিহ্ন বা শূন্য (০০) যোগ হওয়া মানেই ভুল নম্বর।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা