ফিচার

অতিথি পাখির কলকাকলিতে মুখরিত ফরিদপুরের নুরপুর বিল

বিভাষ দত্ত, ফরিদপুর : অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরপুর বিল। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরা এ বিলে অতিথি পাখির কিচিরমিচির শব্দ শুনতে জেলার বিভিন্ন স্থান থেকে এখানে ছুটে আসছেন নানা বয়সের দর্শনার্থী।

ফরিদপুর জেলা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে ভাঙ্গা উপজেলার ভাঙ্গা রেল স্টেশনের পেছনে নূরপুর বিল। বিশাল এ বিলের শোভা পাচ্ছে বিভিন্ন প্রকার জলজ উদ্ভিদ। নীল শাপলা, কলমিলতা ফুল ও কচুরী পানা ফুলের মাঝে নানা বর্ণের অতিথি পাখি বিলের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। এবছর শীতের শুরুতেই সুদূর সাইবেরিয়া ও শীতপ্রধান দেশ থেকে ছুটে এসেছে অতিথি পাখিরা। অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে নূরপুর বিল।

শীতপ্রধান দেশ সাইবেরিয়া, মঙ্গোলিয়া, চীন, নেপালে প্রচুর তুষারপাত হয় এই সময়ে। তুষারপাতে টিকতে না পেরে পাখিরা উষ্ণতার খোঁজে পাড়ি জমায় বাংলাদেশে। মূলত নভেম্বর মাসে এরা বাংলাদেশে আসে। আবার মার্চের শেষদিকে ফিরে যায় আপন ঠিকানায়।

চলতি বছর নভেম্বর মাসের শুরুতেই মদনটাক, বালিহাস, স্বরালীসহ বিভিন্ন প্রজাতির অতিথি পাখির সাথে আছে আমাদের দেশীয় সাদা বক। প্রকৃতির শ্বাসত অপরূপ এই বিলে আসা অতিথি পাখিদের অবাধ বিচরনের সুব্যবস্থা ও অতিথি পাখিদের যাতে কেউ শিকার করতে না পারে, এ জন্য জেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন পাখি প্রেমীরা।

পাখি দেখতে আসা দর্শনার্থীরা জানান, প্রতিবছরের ন্যায় এবারো অতিথি পাখিরা এসেছে। এই অতিথি পাখিদের নিরাপদে রাখতে হবে। এদের যাতে কেউ শিকার করতে না পারে এজন্য প্রশাসনের নজরদারীর দাবী জানান তারা।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, বন্য প্রাণি আইন রয়েছে বাংলাদেশে। সে আইন অনুযায়ী অতিথি পাখি নিধন একটি শাস্তিযোগ্য অপরাধ। আমি উপজেলা প্রশাসনকে নির্দেশনা দিয়েছি, যাদের এধরনের কাজ করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মোবাইল কোর্টের মাধ্যমে সাজাও দেওয়া হবে।

সান নিউজ/বিডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

দর্শক হৃদয়ে আজও উত্তম কুমার

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, ‘মহানায়ক’ নামে খ্যাত উত্তম ক...

পরবর্তী রাষ্ট্রপতি নির্ধারণ হবে দলের স্থায়ী কমিটিতে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

ককরোচ জনতা পার্টির (সিপেজি) আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্...

ঢাকায় গ্যাস সংকট সিএনজি ফিলিং স্টেশনে

রাজধানীর প্রায় সকল সিএনজি ফিলিং স্টেশনে চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা তীব্র গ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা