পরিবেশ

সৈয়দপুরে অরক্ষিত গ্যাস সিলিন্ডার বিক্রি নিয়ে জনমনে আতঙ্ক

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে অবাধে চলছে লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার বিক্রি। মান নির্ণয় ছাড়াই এসব সিলিন্ডার গ্রামীণ জনপদের মানুষ অবাধে ব্যবহার করছে। কোনো ধরনের অনুমোদন না থাকলেও পৌরসহ উপজেলার পাঁচটি ইউনিয়নের হাট-বাজার ও রাস্তার পাশের দোকানে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। যেখানে সেখানে অবৈধভাবে মজুত করে ঝুঁকিপূর্ণ সিলিন্ডার বিক্রি নিয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, কোনো আইনের তোয়াক্কা না করে চা দোকান থেকে ফার্নিচার ও মুদি দোকানে অবাধে বিক্রি হচ্ছে সিলিন্ডার গ্যাসের বোতল। বেশির ভাগ দোকানি বিস্ফোরক পরিদফতরের লাইসেন্স ছাড়াই এ ব্যবসা করছেন। গ্যাস সিলিন্ডার বেচাকেনারও অনুমোদন নেই। নেই দোকানে আগুন নির্বাপণ যন্ত্র। বড় কোনো দুর্ঘটনা ঘটলে প্রতিকারেরও ব্যবস্থা রাখা হয়নি। এক দোকানে নানা ব্র্যান্ডের এলপি গ্যাস বোঝাই সিলিন্ডার বিক্রি হচ্ছে। কোথাও কোথাও চা ও পানের দোকান ছাড়াও হার্ডওয়্যার, সিমেন্ট, মনিহারি ও মুদি সামগ্রী বিক্রির দোকানেও এলপি গ্যাস পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: নারীর সঙ্গে নগ্ন অবস্থায় চ্যাট, বাংলাদেশি কূটনীতিক প্রত্যাহার

শহরের কয়কজন এলপি গ্যাস বিক্রেতাদের সঙ্গে কথা হলে তাঁরা বলেন, আমরা অনেক দিন ধরেই সিলিন্ডার বিক্রি করে আসছি। কিন্তু অনুমোদন বা লাইসেন্সের ব্যাপারে আমাদের কিছু জানা নেই। এতদিন কেউ আসেনি। তাই এ ব্যাপারে কোন সমস্যা হবে না বলে মনে করছেন তাঁরা।

নতুন বাবুপাড়া এলাকার নাম না প্রকাশ করার শর্তে এক মুদিদোকানি জানান, কয়েক বছর আগে বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স নিয়েছিলেন তিনি। বর্তমানে সেই লাইসেন্সের মেয়াদ শেষে হয়ে গেছে। প্রশাসনের তদারকি নেই বলে এভাবেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

সৈয়দপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আরিফুল ইসলাম বলেন, শহরে ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে গ্যাস সিলিন্ডারের দোকান। অতিরিক্ত মুনাফার লোভে ব্যবসায়ীরা অবৈধভাবে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করছেন। দোকানের সামনে রাস্তার পাশে এসব গ্যাস রাখায় হুমকির মুখে পড়েছে সাধারণ ক্রেতা, পথচারী ও শিক্ষার্থীরা। অবৈধ গ্যাস সিলিন্ডার বন্ধে কর্তৃপক্ষকে দ্রুতই ব্যবস্থা নেওয়া উচিত।

আরও পড়ুন: ভাগিয়ে নেওয়া বউকে ফেরত দিতে আলটিমেটাম

সৈয়দপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা খুরশিদ আলম জানান, ইদানীং মানুষ এলপি গ্যাসের ব্যবহারের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। এ কারণে বিভিন্ন এলাকায় অনুমোদনহীন যত্রতত্র ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে। অনেকেরই বিস্ফোরক পরিদফতরের লাইসেন্স নেই। এসবের একটি তালিকা তৈরির কাজ চলছে। তালিকা তৈরি হলে এ বিষয়ে তখন তাঁরা পদক্ষেপ নেবেন।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হুসাইন বলেন, শিগগিরই মোবাইল কোর্টোর মাধ্যমে অভিযান পরিচালনা করে অবৈধ দোকানিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা