পরিবেশ

লকডাউনে ঢাকার বায়ুমানের উন্নতি

নিজস্ব প্রতিবেদক: চলতি লকডাউনের মধ্যে দূষণ কমে ঢাকার বায়ুমানের উন্নতি হয়েছে। বায়ুর বিপজ্জনক অবস্থা থেকে ঢাকায় এখন নির্মল বাতাস বইছে। দূষণে শীর্ষ শহর হিসেবে পরিচিত ঢাকা এখন শীর্ষ ২০ দূষিত শহরের মধ্যেও নেই।

মঙ্গলবার (২৭ জুলাই) বিশ্বের বায়ুমান পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা এয়ার ভিজ্যুয়ালের পর্যবেক্ষণ অনুযায়ী, ঢাকা দূষিত নগরীর তালিকায় ২৪তম স্থানে রয়েছে; যার বায়ুর মান সূচক রয়েছে ৭৮-এ।

এর আগে ঈদের পরের দুই দিন ঢাকার বায়ুর মানের সূচক গড়ে ৫০-এর নিচে ছিল; যেখানে স্বাভাবিক সময়ে এই সূচক ২০০-এর বেশি থাকে।

এয়ার ভিজ্যুয়ালের ওয়েবসাইটে মঙ্গলবার (২৭ জুলাই) শীর্ষ পাঁচটি দূষিত শহরের মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, পেরুর লিমা, আফগানিস্তানের কাবুল, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি ও ইন্দোনেশিয়ার জাকার্তা।

করোনা মহামারির মধ্যে বিশ্বে দূষিত শহরের মধ্যে প্রথম অবস্থানে থাকা দুবাইয়ের বায়ুর মান রয়েছে ১৮৭-তে। অথচ এর আগের সময়গুলোতে ঢাকারই বায়ুর মানের সূচক ৩০০ এর কাছাকাছি থাকে।

পরিবেশবিদদের মতে, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, কারখানা-গণপরিবহনসহ অন্য স্থানের দূষণের সঙ্গে ঢাকাসহ আশপাশের বায়ুর মান নির্ভর করে। বর্তমানে বিভিন্ন কলকারখানা ও গণপরিবহন বন্ধ থাকায় ঢাকার বায়ুমানের অনেক উন্নতি হয়েছে।

এয়ার ভিজ্যুয়ালের পর্যবেক্ষণ অনুযায়ী, প্রাকৃতিক কারণে আরব অঞ্চলের কাতার, কুয়েত, ওমান, সৌদি আরব ও মিসরের বায়ুর মান বেশির ভাগ সময় খারাপ থাকে। কারণ এসব দেশে মরুভূমি থেকে প্রচুর ধূলিকণা উড়ে আসে।

আবার অস্ট্রিলিয়ার মেলবোর্ন, ক্যানবেরা, পার্থ, অ্যাডিলেড শহর এবং ইউরোপের দেশ ইতালি, স্পেন ও গ্রিসের বায়ুর মান প্রাকৃতিক কারণে ভালো থাকে। কারণ তাদের পরিবেশ ব্যবস্থাপনা ভালো। তাছাড়া শহরগুলোর আশপাশে ধূলিকণার বড় কোনো উৎস নেই।

আবার প্রাকৃতিকভাবে নির্মল বায়ু থাকার কথা থাকলেও ধোঁয়া, ধুলা ও অতিরিক্ত কয়লা পোড়ানোর কারণে বিশ্বের অনেক শহরের বায়ুর মান সব সময় খারাপ থাকে। যেমন মঙ্গোলিয়ার উলানবাটার, ইন্দোনেশিয়ার জাকার্তা ও চীনের বিভিন্ন শহর।

আন্তর্জাতিক মান অনুসারে, বায়ুর মান শূন্য থেকে ৫০ থাকা মানে বায়ু স্বাস্থ্যকর। ৫০ থেকে ১০০ হচ্ছে সহনীয় অবস্থা। ১০০ থেকে ১৫০ সংবেদনশীল, ১৫০ থেকে ২০০ অস্বাস্থ্যকর, ২০০ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর, ৩০০ থেকে ৫০০ হচ্ছে বিপজ্জনক অবস্থা। সে হিসেবে ঢাকার বর্তমান বায়ু মান পরিস্থিতি সংবেদনশীল। দিনের বিভিন্ন সময়ে এই বায়ুর মান প্রতিনিয়ত পরিবর্তনশীল।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা