ছবি: সংগৃহীত
পরিবেশ

বায়ুদূষণে ঢাকা আজ পঞ্চম 

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ রাজধানী ঢাকার অবস্থান পঞ্চম। এ দিন ঢাকার বায়ু সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

আরও পড়ুন: দেশজুড়ে ৩ দিনের হিট অ্যালার্ট জারি

সোমবার (২২ এপ্রিল) সকাল ৯ টার দিকে বিশ্বব্যাপী বাতাসের মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্সে-একিউআই) ঢাকার এ অবস্থান দেখা গেছে।

এ দিন ১৮১ স্কোর নিয়ে দূষণ তালিকায় শীর্ষে রয়েছে নেপালের কাঠমান্ডু। ১৬৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের বেইজিং। ১৬২ এবং ১৫৫ স্কোর নিয়ে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে থাইল্যান্ডের চিয়াং মাই ও পাকিস্তানের লাহোর।

আরও পড়ুন: আজ বিশ্ব ধরিত্রী দিবস

এরপরই রয়েছে ঢাকার নাম। এ তালিকায় আজ শহরটির স্কোর ১৩০। বাতাসের এ মানকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে নির্দেশ করে।

আইকিউএয়ারের সূচকে স্কোর ১০১-১৫০ হলে বাতাসের মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫০-২০০ স্কোরকে অস্বাস্থ্যকর এবং ২০১-৩০০ এর মধ্যে হলে খুব অস্বাস্থ্যকর বলা হয়। ৩০১ এর বেশি স্কোরকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

উল্লেখ্য, দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয়। এগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা