ছবি: সংগৃহীত
পরিবেশ

আজ বিশ্ব ধরিত্রী দিবস 

নিজস্ব প্রতিবেদক: আজ বিশ্ব ধরিত্রী দিবস। প্রতিবছর এ দিনে পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে বিশ্ব ধরিত্রী দিবস উৎযাপন করা হয়।

আরও পড়ুন: বিশ্ব আবহাওয়া দিবস

এবার দিবসটির প্রতিপাদ্য করা হয়েছে ‘পৃথিবী বনাম প্লাস্টিক’। অর্থাৎ আমাদের যেকোনো একটিকে বেছে নিতে হবে।

সোমবার (২২ এপ্রিল) দিবসটি উপলক্ষে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে পলিথিন ও প্লাস্টিক দূষণ বন্ধের দাবিতে মূকাভিনয় ‍ও অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, বিশ্ব ধরিত্রী দিবস জাতিসংঘ কর্তৃক নির্ধারিত একটি দিবস। ১৯৭০ সালে সর্বপ্রথম দিবসটি পালিত হয়। বর্তমানে আর্থ ডে নেটওয়ার্ক কর্তৃক বিশ্বব্যাপি এ দিবসটি পালন করা হয়। বর্তমানে প্রতিবছর ১৯৩টি দেশে বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয়।

আরও পড়ুন: লিপ ডে, বছরের অতিরিক্ত একটি দিন

বিশ্বের প্রাকৃতিক পরিবেশ ক্রমে বসবাসের অযোগ্য হয়ে উঠছে। ১৯৬০ সালের শুরুর দিকে বিষয়টি নিয়ে চিন্তা করেন মার্কিন সিনেটর গেলর্ড নেলসন।

তিনি ১৯৬২ সালের শেষের দিকে অ্যাটর্নি জেনারেল রবার্ট কেনেডির কাছে বিষয়টি আলাপ করার জন্য ওয়াশিংটন যান। কেনেডি বিষয়টি বেশ পছন্দ করেন। পরের বছর ১৯৬৩ সালের সেপ্টেম্বর মাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্টর একাদশ-রাষ্ট্র সংলাপে বিষয়টি নিয়ে আলোচনার কথা ছিল।

তবে সে সময় এ নিয়ে ফলপ্রসূ কোনো আলোচনা হয়নি। কিন্তু প্রচারণা অব্যাহত রাখেন নেলসন, যা পরবর্তীতে বহু মানুষকে সচেতন করে।

আরও পড়ুন: বিশ্ব জলাভূমি দিবস

অবশেষে ১৯৭০ সালে ‘ধরিত্রী দিবস’ পালনের দিন হিসাবে ২২ এপ্রিল দিনটি নির্ধারণ করা হয়। ১৯৭১ সালের ২২ এপ্রিল যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিক ভাবে ১ম ধরিত্রী দিবস পালিত হয়। তখন এর নাম ছিল ‘এনভায়রনমেন্টাল টিচ-ইন’।

বর্তমানে বিশ্বের অনেক দেশেই সরকারিভাবে দিবসটি পালন করা হচ্ছে। উত্তর গোলার্ধের দেশগুলোতে এ দিবস পালিত হয় বসন্তকালে। অপরদিকে দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে দিবসটি পালিত হয় শরৎকালে।

১৯৯০ সালে বাৎসরিক পঞ্জিকায় দিবসটিকে স্থান দেয় জাতিসংঘ এবং এর সদস্য দেশসমূহকে তা পালনের জন্য উৎসাহ দেয়া হয়। এরপর থেকে দিবসটি বিশ্ব ধরিত্রী দিবস নামে আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা