সংগৃহীত ছবি
বিনোদন

কথা রাখলেন সালমান

বিনোদন ডেস্ক: ক্যানসারে আক্রান্ত এক ভক্তকে কথা দিয়ে সালমান খান বলেছিলেন, ক্যানসার সঙ্গে লড়াই করে জয়ী হলে তার সঙ্গে আবারও দেখা করবেন।

আরও বলুন: অসহায় পরীমণি

বলিউড ভাইজান অভিনয়, ব্যক্তিজীবনের নানা কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকলেও সে কথা ভুলেননি। দীর্ঘ কয়েক বছরের লড়াই শেষে ক্যানসারকে পরাজিত করে সুস্থ হয়েছেন খুদে জগনবীর।

বর্তমানে এই শিশুর বয়স ৯ বছর। ২০১৮ সালে মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল সেন্টারে জগনবীরের সাথে দেখা করেন সালমান। তখন তার বয়স ছিল মাত্র ৪ বছর। সে সময়েই সালমান তার খুদে ভক্তকে কথা দিয়েছিলেন, ক্যান্সারের সাথে লড়াইয়ে জয়ী হলে আবার দেখা করবেন তিনি।

ভক্তকে দেওয়া সেই কথা রেখেছেন ভাইজান। জগনবীরের ক্যানসার জয়ের খবরে গত ডিসেম্বরে তার সঙ্গে দেখা করে এসেছেন তিনি।

আরও পড়ুন: আইসিইউতে ফারুকী

জগনবীরের মা সুখবীর কৌর বলেন, মাত্র ৩ বছর বয়সে তার ছেলের চোখের দৃষ্টি হঠাৎই ঝাপসা হতে শুরু করেছিল। তারপর জানা যায়, ব্রেনে থাকা একটা ছোট্ট টিউমারের জন্য এমনটা হচ্ছে। এই অবস্থায় সেখানকার চিকিৎসকরা জগনবীরের মা-বাবাকে পরামর্শ দেন তারা যেন দিল্লি বা মুম্বাইয়ে নিয়ে গিয়ে ছেলের চিকিৎসা করান। এরপর বাবা পুষ্পিন্দর ঠিক করেন মুম্বাই আসার। কিন্তু জগনবীর জানতেন, তাকে মুম্বাইয়ে নিয়ে যাওয়া হচ্ছে সালমান খানের সাথে দেখা করাতে।

সুখবীর জানান, ছেলের এত উৎসাহ দেখে তিনি আর আসল সত্য ফাঁস করেননি। এরপর সে হাসপাতালে ভর্তি হলে, একটি ভিডিও রেকর্ড করা হয়েছিল, যেখানে সে সালমান খানের সাথে দেখা করার ইচ্ছে প্রকাশ করে। আর সেই ভিডিও পৌঁছেও গিয়েছিল অভিনেতার কাছে।

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে স্বাগতা

নিজের খুদে ভক্তকে দেখতে এরপরই হাসপাতালে ছুটে যান সালমান। দেখা করেন জগনবীরের সঙ্গে। সালমানের মুখ আর আর তার হাতের ব্রেসলেট ছুঁয়ে জগনবীর নিশ্চিত হন তাকে দেখতে আসা মানুষটা সালমান। প্রায় ৫ বছর পর আবারও হাসপাতালে গিয়ে ক্যানসার জয়ী এই শিশুর সঙ্গে দেখা করে এলেন এই অভিনেতা।

জগনবীরের মা সুখবীর আনন্দের সঙ্গে বলেন, তার ছেলে এখন অনেক সুস্থ। ৯৯ শতাংশ দৃষ্টিশক্তিও ফিরে পেয়েছে। এখন সে স্কুলেও যাচ্ছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা