সংগৃহীত ছবি
বিনোদন

আরিফিন শুভর মা আর নেই

বিনোদন ডেস্ক: চিত্রনায়ক আরিফিন শুভর মা খাইরুন নাহার মারা গেছেন। বুধবার দিবাগত রাত ১১.৫৫ মিনিটে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আরও পড়ুন: অজয়-কাজল দাম্পত্যের ‘রজত জয়ন্তী’

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ঢালিউডের আরেক আলোচিত নায়ক জায়েদ খান।

পোস্টে তিনি লেখেন, ‘চিত্রনায়ক আরিফিন শুভর মা গতকাল রাত ১১.৫৫ মিনিটে রাজধানীর নিউরো সায়েন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অদ্য বাদ ফযর জানাজা এবং শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনকাজ সম্পন্ন হবে।’

আরও পড়ুন: সৌদি আরবে সাহসী আলিয়া

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ মুক্তির পর থেকেই আলোচনায় আরিফিন শুভ। সিনেমায় তিনি শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেন। তার অভিনয় আলোচিত হয়েছে বিভিন্ন মহলে।

এদিকে গত বছর নভেম্বরে নতুন ওয়েব সিরিজে শুভর অভিয়নের কথা সামনে আসে। ‘লহু’ নামের ওই সিরিজ নির্মাণ করবে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। এই সিরিজে কলকাতার সোহিনীর সঙ্গে প্রথমবার জুটি বাঁধবেন আরিফিন শুভ।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা