সংগৃহীত
বিনোদন
টাকা ছুড়লেন ভক্ত

এটা টাকার অসম্মান, দান কর: আতিফ

বিনোদন ডেস্ক: পাকিস্তানি গায়ক আতিফ আসলাম মার্কিন যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে পারফর্ম করছিলেন। এমন সময় দর্শকসারি থেকে একজন ভক্ত এই সংগীত শিল্পীর চেহারার দিকে টাকা ছুড়ে মারেন।

আরও পড়ুন: শাকিবের মুখে হিন্দি

আতিফ সঙ্গে সঙ্গে গান বন্ধ করে দেন। এরপর ওই ভক্তের প্রতি গায়ক যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তা ইন্টারনেট দুনিয়ায় মুগ্ধতা ছড়িয়েছে।

কনসার্টের মঞ্চে শিল্পীকে লক্ষ্য করে পানির বোতল, ডিম, টমেটো, আবর্জনা ছুড়ে মারার ঘটনা নতুন নয়। তবে ভিন্ন ঘটনাই পাকিস্তানি সংগীতশিল্পীর সঙ্গে ঘটলো।

আরও পড়ুন: রজনীকান্তের সিনেমার ভিলেন গ্রেফতার

কনসার্ট চলাকালীন ওই ভক্ত আতিফকে উদ্দেশ্য করে টাকা ছিটানো শুরু করলে তাৎক্ষণিক গান বন্ধ করে দেন তিনি। এরপর সেই ভক্তকে মঞ্চে ডাকেন। তাকে লক্ষ্য করে বলেন, ‘বন্ধু, এই টাকাটা দান কর, আমার দিকে ছুড়ো না, এটা টাকার অসম্মান।’

আতিফের এমন কাণ্ড ইন্টারনেটে সবার মন জয় করে নিয়েছে। সকলেই চিন্তাশীলতার জন্য এই গায়কের প্রশংসা করেছেন।

আরও পড়ুন: হামাসকে সমর্থন, অভিনেত্রী গ্রেফতার

একজন ব্যবহারকারী লিখেছেন, ‘একজন সত্যিকারের ভদ্রলোক। মানুষকে বিরক্ত না করে কীভাবে শিক্ষা দিতে হয় তা জানেন।’

অপর একজন লিখেছেন, ‘ঠিকই আছে। টাকা ছুড়ে দেওয়া, মুখের ওপর টাকা ছোড়া দেওয়া এবং বিয়ের সময় বিশেষ করে বরাত ও গীতের নাচে টাকা ছিটানো—এগুলো টাকার অপমান।’

আরও পড়ুন: পূজায় মুগ্ধতা ছড়ালেন ক্যাটরিনা

সম্প্রতি গাজার মানুষের জন্য অনুদান নিয়ে পাশে দাঁড়িয়ে প্রশংসা কুড়িয়ে ছিলেন আতিফ। প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন ফিলিস্তিনি মানুষের সহযোগীতায়।

এবি/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা